যশোর বোর্ডে সেরা খুলনার ৯ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোর্ডে চতুর্থ ও জেলায় প্রথম স্থানে রয়েছে যশোর সদরের পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল l প্রথম আলো
বোর্ডে চতুর্থ ও জেলায় প্রথম স্থানে রয়েছে যশোর সদরের পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল l প্রথম আলো

প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ যশোর বোর্ডে সেরা তালিকায় খুলনার নয়টি স্কুল স্থান পেয়েছে৷
ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল যৌথভাবে প্রথম হয়েছে৷ মিলিটারি কলেজিয়েট স্কুলের ৫৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে৷
দ্বিতীয় অবস্থানে থাকা খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৩১৮ জন অংশ নিয়ে ৩১৫ জন পাস করেছে৷ জিপিএ-৫ পেয়েছে ২৬৭ জন৷
বিদ্যালয়টির প্রধান শিক্ষিক ফারহানা নাজ বলেন, ‘সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে, আমরা বারবার সেটা শিখিয়েছি৷ এ ছাড়া, নিয়মিত ক্লাস-পরীক্ষা নেওয়া এবং স্কুলের শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভালো ফল করা সম্ভব হয়েছে৷’
তৃতীয় স্থানে থাকা খুলনা জিলা স্কুল থেকে ৩১০ জন জিপিএ-৫ পেয়েছে, যা বোর্ডের মধ্যে সর্বোচ্চ৷ স্কুলটির ৪৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২৭ জন৷ স্কুলটির প্রধান শিক্ষিক মালেকা বেগম বলেন, বোর্ডের মধ্যে সব থেকে বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে জিলা স্কুল৷ মাত্র তিনজন শিক্ষার্থী ফেল করায় স্কুলটি বোর্ডে তৃতীয় হয়েছে৷
এ ছাড়া, বোর্ডের শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের তালিকায় খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ষষ্ঠ, পাবলিক কলেজ নবম, সরকারি বালিকা বিদ্যালয় ১৫তম, সরকারি ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় ১৬তম, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ১৯তম এবং কলেজিয়েট গার্লস স্কুল ২০তম স্থান লাভ করেছে৷