যশোরে কম্পিউটার সোর্সের নতুন শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরে কম্পিউটার সোর্সের নতুন শাখা চালু হয়েছে। গত শনিবার যশোরের এম এম আলী রোডে নতুন এ শাখার উদ্বোধন করা হয়। শাখার উদ্বোধনকালে কম্পিউটার সোর্স লিমিটেডের বিপণন পরিচালক মোখলেসুর রহমান বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে প্রযুক্তি পণ্য আরও সহজ লভ্য করতে এ ধরনের শাখা বাড়ানো হচ্ছে। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে কম্পিউটার সোর্সের বিভিন্ন পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। —বিজ্ঞপ্তি