যশোরে অনলাইনে আয় বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কালেক্টরেট সভাকক্ষে অনলাইনে আয়বিষয়ক দুই দিনের বিনা মূল্যে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে জেলার ৫২ জন যোগ দিয়েছেন। গত বুধবার এ কর্মশালার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, বেসরকারি সংস্থা স্বনির্ভর বাংলাদেশের পরিচালক (তথ্যপ্রযুক্তি) খলিদ হাসান ও পরিচালক (প্রশাসন) আখতার হোসেন খান। সরকারের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্প ও স্বনির্ভর বাংলাদেশের সহযোগিতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। —যশোর অফিস