যশোরে গ্লোবাল ব্র্যান্ডের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। যশোর সদর থানার অন্তর্গত এম কে রোডের জেস টাওয়ারের পঞ্চম তলার এই শোরুমটি উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সমীর কুমার দাশ। এ সময়ে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের প্রশাসনিক ব্যবস্থাপক সেলিম উল্ল্যা, বিসিএস সমিতির যশোর শাখার চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহাসহ অনেকে। নতুন এ শাখায় গ্লোবালের নানা পণ্যসেবা পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি