যশোরে প্রযুক্তি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জিলা স্কুল প্রাঙ্গণে ৩২তম জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। জিলা স্কুল মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর সাইবুর রহমান মোল্লা, জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ। মেলায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের (জুনিয়র) উদ্ভাবিত ২৫টি ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের (সিনিয়র) ২০টি মোট ৪৫টি প্রযুক্তিবিষয়ক প্রকল্প প্রদর্শনী করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলার কার্যক্রম চালানো হয়। —যশোর প্রতিনিধি