যাত্রা শুরু করছে ওখানেই ডটকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওখানেই ডটকমের লোগো
ওখানেই ডটকমের লোগো

অনলাইনে পণ্য কেনাবেচার নানা সুবিধা নিয়ে আগস্টে বড় পরিসরে যাত্রা শুরু করতে যাচ্ছে ই-কমার্স সাইট ওখানেই ডটকম (www.okhanei.com)। দেশের কয়েকজন তরুণ সম্প্রতি এ উদ্যোগ নিয়েছেন।

উদ্যোক্তাদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওখানেই ডটকম থেকে একজন ক্রেতা খুব সহজেই পণ্য কেনার পাশাপাশি বিনামূল্যে নিজের যে কোনও পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন। কোনও প্রকার নিবন্ধন ছাড়াই ব্যবহারকারীরা সাইটটি ব্যবহার করতে পারবেন। শুধু দেশ নয়, প্রবাসে বসেও সহজেই অনলাইনে কেনাবেচার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

শুধু পুরাতন পণ্যই নয়, নতুন পণ্য কেনাবেচার সুযোগও থাকছে সাইটটিতে। ই-কমার্স ও ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের ভিন্ন অভিজ্ঞতা দিতে তৈরি হচ্ছে এই সাইটটি।

প্রসঙ্গত, বাংলাদেশে ‘এখানেই ডটকম’ নামে একটি ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ওয়েবসাইট ও ‘এখনই ডটকম’ নামে আরও একটি ই-কমার্স ভিত্তিক সাইট রয়েছে।