যাত্রা শুরু করল একমাত্র ডটকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণগত মানসম্পন্ন পণ্য বাজারমূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স সাইট একমাত্র ডটকম (www.akmatro.com)। গত শনিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে সাইটটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজ উল্ল্যাহ খান, ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শফিকুর রহমানসহ অনেকে। ঘরে বসেই পণ্য কেনার জন্য রয়েছে পেমেন্ট অন ডেলিভারির ব্যবস্থা। —বিজ্ঞপ্তি