যাত্রা শুরু করেছে ‘ডিজিটাল মল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে চেইন শপ হিসেবে যাত্রা শুরু করেছে ’ডিজিটাল মল’। ২৯ জুন রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে ‘ডিজিটাল মল’-এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম।ডিজিটাল মল উদ্বোধন সম্পর্কে প্রতিষ্ঠানটির শওকত মিল্লাত জানিয়েছেন, মাল্টিপ্ল্যান সেন্টারের চেইন শপ চালু করার মাধ্যমে ডিজিটাল মলের কার্যক্রম শুরু হচ্ছে। শিগগিরই ঢাকার অন্যান্য অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডিজিটাল মলের চেইন শপ খোলা হবে। ডিজিটাল মলের পণ্য প্রসঙ্গে ডিজিটাল মলের পরিচালক আরও জানিয়েছেন, ডিজিটাল মলে মান সম্মত পণ্যই পাবেন ক্রেতারা। প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে ঝামেলামুক্ত সেবা দিতে কাজ করবে ডিজিটাল মল।