যাত্রীসেবা দেবে হলোগ্রামের ‘আভা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রী সেবায় নিয়োজিত ‘আভা’ নামের মেয়েটি কখনও বিরক্ত হবে না। হাসিমুখের এই কর্মীকে দেখে আশ্চর্য হতে পারেন কোনো বিমান যাত্রী। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, গ্রাহক সেবাদাতা কর্মী হিসেবে সর্বদা হাসিমুখে থাকা ‘আভা’ আসলে হলোগ্রাম প্রযুক্তির একটি ছবি বা অ্যাভাটার। ৩ আগস্ট শুক্রবার বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবার জন্য বিমানবন্দরের টার্মিনাল বি’তে কম্পিউটারচালিত আভাকে দায়িত্ব দিচ্ছে। যাত্রীদের প্রয়োজনীয় যে কোনো প্রশ্নের উত্তর হাসিমুখেই দেবে আভা নামের এই হলোগ্রামটি। নিউইয়র্ক, কেনেডি ও লাগার্ডিয়া বিমানবন্দর প্রযুক্তিবান্ধব, উন্নত প্রযুক্তির ব্যবহারে ১ লাখ ৮০ হাজার ডলার ব্যয় করছে কর্তৃপক্ষ। এ প্রকল্পের অংশ হিসেবেই নিউইয়র্ক বিমানবন্দরে কর্মী হিসেবে যুক্ত হচ্ছে আভা।