যানজট নিরসনের উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* আদিমকালে চিঠি আদান-প্রদানের জন্য যেমন কবুতর পালা হতো, তেমনি এখন হাইব্রিড ইগল পালা যেতে পারে। যেগুলো তাদের মালিককে উড়িয়ে নিয়ে গন্তব্যে পৌঁছে দেবে। এমনটা হলে আর যান থাকবে না, জটও হবে না।
* যানজট নিরসনে আমাদের রাস্তাগুলো কেটে খাল বানিয়ে নেওয়া যেতে পারে। ফলে রাস্তায় তখন গাড়ির বদলে চলবে নৌকা, অতএব যানজট দূর।
* পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে পারলে নোবেল পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। তাহলে পুরস্কারপ্রত্যাশীদের গাড়িগুলো রাস্তা থেকে কমে যাবে, আর যানজট হবে না।
* আমাদের দেশের গাড়িগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়। এর ফলে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে এক লাফে উচ্চ আয়ের দেশে পরিণত হব!
* কার্টুন চরিত্র ডোরেমনের গেজেটও ব্যবহার করা যেতে পারে। ওই গেজেট দিয়ে আমরা নিজেরা ও আমাদের গাড়িগুলোকে মিনিয়েচারে রূপান্তর করতে পারব। মিনিয়েচার হয়ে বাইরে বের হলে যানজটের কোনো আশঙ্কাই থাকবে না।