যানজট রোধের পদ্ধতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজট দূরীকরণে অভিনব একটি পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির একদল বিজ্ঞানী বলেন, অবস্থান নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতির (জিপিএস) সাহায্যে গাড়িচালকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। ফলে তাঁরা যানজট এড়াতে সময়মতো গাড়ির অবস্থান পরিবর্তন ও গতি হ্রাস-বৃদ্ধি করতে পারবেন। জার্মানি থেকে নেদারল্যান্ডস হয়ে বেলজিয়ামগামী ৭৫ কিলোমিটার সড়কে আগামী এপ্রিলে পদ্ধতিটি পরীক্ষা করে দেখা হবে। তখন ওই পথে ট্রাক বা লরি ও ব্যক্তিগত গাড়িচালকদের জিপিএসের মাধ্যমে পরামর্শ দেওয়া হবে। অবশ্য এ সহায়তা পেতে চালকদের স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপস ডাউনলোড করতে হবে। আর কিছু গাড়িতে অতিরিক্ত সেন্সর ও ক্যামেরা সংযোজনের প্রয়োজন পড়বে। এএফপি।