প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১.
যানজটে
নাকাল ভাই,
ফিরব ঘরে
আশা নাই!
২.
ক্লিন শেভে
চড়লে গাড়ি
নেমে দেখবে
লম্বা দাড়ি!
৩.
যানজটে
হয়ে লেট
ভেস্তে গেল
প্রথম ডেট!
৪.
যানজটে
ঠায় বসা
থাকলে মারা
যেত মশা।
৫.
যানজটে
পাবনা গেলাম
তবু ঢাকা
তোমায় সেলাম!