যার কাছে যেমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের পরিবারে পাঁচজন সদস্য। বাবা, মা, আমার বড় ভাই, আমার ছোট বোন আর আমি।
হরতাল আমাদের জীবনে আসে একেকভাবে—
বাবা: অফিসে যেতে লেট হয়। লেট হলেও তাঁর বস কিছু বলেন না। রাস্তায় লাল কিছু দেখলে ভয় পান। বাসে উঠলে লাফ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন।
মা: মা বাইরে না গেলেও টিভিতে যা দেখেন তাতেই প্রায় অজ্ঞান হয়ে যান।
বড় ভাই: শীতের শপিং করার জন্য রেডি হন প্রতিদিন। কিন্তু মা তাঁকে বাইরে যেতে দেন না হরতালের ভয়ে।
আমি: আমার স্কুলে যেতে হলেও ভয়ংকর ম্যাডামরা আসেন না। বেঁচে যাই।
ছোট বোন: ছোট বোন বেশি ছোট। ককটেল ফুটলে ভাবে, পটকা ফুটছে। রাস্তায় লাল রঙের টেপ মোড়ানো ককটেল দেখলে টেপ-টেনিস ভাবে।
মেহেদী হাসান
মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা