যাহা বলিব সত্য বলিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেক সময় পরিস্থিতির কারণে মুখের ওপর সত্য কথা বলা যায় না। চলুন, তেমন দুটি সত্যের মুখোমুখি হই।
সামনাসামনি
বাসা আমার পছন্দ হয়েছে। কিন্তু বছর শেষে ভাড়া বাড়াবেন না তো?
না, আমি সে রকম বাড়িওয়ালা নই। আমি কখনোই বছর শেষে বাড়ি ভাড়া বাড়াব না।
কী ভাই, আমে ফরমালিন মেশানো নাই তো?
এইটা কী বলেন, স্যার, আমে কোনো ফরমালিন মেশানো নাই।
আসল সত্য
বাসা আমার পছন্দ হয়েছে। কিন্তু বছর শেষে ভাড়া বাড়াবেন না তো?
না, আমি বছর শেষে নয়, ছয় মাস পর পর ভাড়া বাড়াব! হে হে হে!
কী ভাই, আমে ফরমালিন মেশানো নাই তো?

না, ফরমালিন নাই, তয় কার্বাইড মেশানো আছে। হে হে হে!