যিনি দেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন, তাঁকে বলা হয় মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭১
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ  অংশ-৩১
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
অপেক্ষা
কয়েক মাস পরে গাঁয়ে মিলিটিরি আসে। জসীম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালান শিখে নেন। তারপর গড়ে তোলেন মুক্তিবাহিনী। রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবেন। জসীম চেয়েছিলেন রাহেলা তাঁর বাবার বাড়ি চলে যাক, কিন্তু রাহেলা যেতে রাজি হননি।
১। ‘খুশবু’ শব্দের অর্থ কী?
ক. খারাপ গন্ধ খ. সুগন্ধ গ. আঁশটে গন্ধ ঘ. টক গন্ধ
উত্তর: খ. সুগন্ধ
২। ‘খুব আগ্রহী’ বোঝায় নিচের কোনটি দিয়ে?
ক. উদ্গ্রীব খ. উৎকণ্ঠিত গ. উজ্জীবিত ঘ. ইচ্ছুক
উত্তর: ক. উদ্গ্রীব।
৩। মা ওঠো শোন কেউ এসেছে—বাক্যটি বিরামচিহ্ন সহকারে লেখো।
ক. মা, ওঠো, শোন, কেউ এসেছে।
খ. মা ওঠো শোন, কেউ এসেছে।
গ. মা ওঠো, শোন কেউ এসেছে?
ঘ. মা, ওঠো, শোন, কেউ; এসেছে!
উত্তর: ক. মা, ওঠো, শোন, কেউ এসেছে।
৪। ‘যুদ্ধ করতে হবে রে যুদ্ধ যুদ্ধ’—বাক্যটিতে কয়টি দাঁড়ি ব্যবহার করতে হবে?
ক. ১টি খ. ৩টি গ. ২টি ঘ. ৪টি
উত্তর: গ. ২টি

৫। রুমার সাথে রুবার সম্পর্ক কী?
ক. বোন খ. মা গ. খালা ঘ. চাচাতো বোন
উত্তর: ক. বোন।
৬। রুমার বয়স কত?
ক. আট খ. দশ গ. বারো ঘ. চৌদ্দ
উত্তর: গ. বারো।
৭। রুমার জন্মের দিনে কোন গাছ ফুলে ফুলে ভরে ছিল?
ক. চাঁপা খ. শিউলি গ. গোলাপ ঘ. কামিনী
উত্তর: খ. শিউলি।
৮। রুবার জন্মের দিনে কোন গাছ ফুলে ভরে ছিল?
ক. জাম খ. লিচু গ. জলপাই ঘ. আম
উত্তর: ঘ. আম।
৯। জসীম কী গড়ে তুলেছিল?
ক. মুক্তিবাহিনী খ. সেনাবাহিনী
গ. রাজাকার বাহিনী ঘ. আলবদর বাহিনী
উত্তর: ক. মুক্তিবাহিনী।
১০। জসীম কাদের গুলিতে মারা গিয়েছিল?
ক. মুক্তিবাহিনীর খ. পাকিস্তানি মিলিটারির
গ. সেনাবাহিনীর ঘ. রাজাকার বাহিনীর
উত্তর: খ. পাকিস্তানি মিলিটারির।
১১। রাহেলা বানু রাতে কাদের জন্য অপেক্ষা করে?
ক. আত্মীয়দের জন্য খ. মিলিটারিদের জন্য
গ. মুক্তিযোদ্ধাদের জন্য ঘ. রাজাকারদের জন্য
উত্তর: গ. মুক্তিযোদ্ধাদের জন্য।
১২। রাহেলা বানু মুক্তিযোদ্ধাদের জন্য কেন অপেক্ষা করে?
ক. মুক্তিযুদ্ধে যাবে বলে খ. মুক্তিযোদ্ধারা আত্মীয় বলে
গ. কথা দিয়েছিল বলে ঘ. স্বামী মুক্তিযোদ্ধা ছিল বলে
উত্তর: ঘ. স্বামী মুক্তিযোদ্ধা ছিল বলে।
১৩। রুমা ও রুবা কী জন্য রাতে ঠিকমতো ঘুমাতে পারে না?
ক. মশার কামড়ে খ. মুক্তিযোদ্ধাদের অপেক্ষায়
গ. পেটে খিদে থাকায় ঘ. বাবার অপেক্ষায়
উত্তর: খ. মুক্তিযোদ্ধাদের অপেক্ষায়।
১৪। যিনি দেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন, তাঁকে কী বলে?
ক. মুক্তিযোদ্ধা খ. বীরশ্রেষ্ঠ গ. রাজাকার ঘ. আলবদর
উত্তর: ক. মুক্তিযোদ্ধা
১৫। ‘অপেক্ষা’ গল্পে রুমা-রুবার মধ্যে সম্পর্ক কী?
ক. দুই বোন খ. দুই বান্ধবী গ. সহকর্মী ঘ. দুই বন্ধু
উত্তর: ক. দুই বোন।
১৬। রুবার বয়স কত?
ক. ১২ বছর খ. ১০ বছর গ. ১৩ বছর ঘ. ১১ বছর
উত্তর: খ. ১০ বছর।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল