যুক্ত হও আবিষ্কার করো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বিজ্ঞান জয়োৎসবে স্বাগত। তোমার জন্য আমরা যে ডালি সাজিয়েছি, আমাদের সঙ্গে তা আবিষ্কার ও অন্বেষণ করার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এরই মধ্যে এসে পড়েছ, তারা তো জানোই বিজ্ঞান, প্রযুক্তি, গণিত আর প্রকৌশল মানবতার জন্য কতটা দরকারি। ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার জন্য স্থানীয় ও বৈশ্বিকভাবে আমাদের নানান সমস্যার সমাধান করতে হয়। আর এগুলো হলো এসব সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ হাতিয়ার। কাজেই তুমি নিশ্চয়ই এর গুরুত্ব বুঝতে পারছ। পাশাপাশি আমি তোমাকে বলব, নিজে নিজে এই আবিষ্কারের আনন্দ উপভোগ করো। শুধু তা–ই নয়, নিজেকে প্রস্তুত করো ভবিষ্যতে একজন বিজ্ঞানী বা প্রকৌশলী হিসেবে মানবজাতির ইতিহাস ও ভবিষ্যতের সেতুবন্ধে শরিক হতে। যুক্ত হও এবং আবিষ্কার করো।