যুক্তরাজ্যজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের মাধ্যমে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপ সম্প্রতি যুক্তরাজ্যজুড়ে বিনামূল্যে তারহীন ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ দিয়েছে। স্কাইপ ব্যবহারকারীরা বিনামূল্যে বিভিন্ন স্থান থেকে ওয়াই-ফাই ব্যবহারের মাধ্যমে কথা বলতে পারবেন। ২০০৮ সালে এ ধরনের ইন্টারনেট সপ্তাহ পালিত হয়েছিল নিউইয়র্ক শহরে। প্রথমবারের মতো ইউরোপের ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে যুক্তরাজ্যজুড়ে বিশেষ আয়োজনে এ সেবাটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। পাঁচ দিনের এ আয়োজনে শতাধিক অনুষ্ঠান থাকছে। যার মধ্যে সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহুর বিশেষ আয়োজনও রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন তথ্যপ্রযুক্তির নানা অগ্রগতির কথাও তুলে ধরা হবে এ সপ্তাহে। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এক অনুষ্ঠানে বলেছেন, প্রযুক্তির উদ্ভাবন শুধু সিলিকন ভ্যালিতেই নয়, যুক্তরাজ্যেও করা সম্ভব। এ জন্য সব দিক দিয়েই যুক্তরাজ্য প্রস্তুত। এরই মধ্যে গুগল, ফেসবুক, ইন্টেল, ম্যাকিন্সি অ্যান্ড কোং যুক্তরাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যের এসব উদ্যোগকে সামনে রেখে আয়োজিত এ ইন্টারনেট সপ্তাহ শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বসেরা সব প্রযুক্তি প্রতিষ্ঠানও এ উপলক্ষে নানা ধরনের আয়োজন করছে। বিস্তারিত জানা যাবে www.internetweekeurope.com ঠিকানার ওয়েবসাইটে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী