যুক্তরাজ্যে অবৈধভাবে চলচ্চিত্র ডাউনলোড বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ইন্টারনেট থেকে অবৈধভাবে চলচ্চিত্র নামানোর হার গত পাঁচ বছরে ৩০ শতাংশ বেড়েছে। ইন্টারনেট-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এনভিশনালের এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।গবেষণার ফলাফলে বলা হয়, গত বছর যুক্তরাজ্যে বক্স অফিসের শীর্ষ থাকা পাঁচটি চলচ্চিত্র ১৪ লাখবার অবৈধভাবে নামানো হয়েছে। চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলো বলছে, অবৈধ ডাউনলোডের কারণে প্রতিবছর ১৭ কোটি পাউন্ডের ক্ষতি হচ্ছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে।গবেষণার ফলাফলে আরও বলা হয়, অনলাইনে টিভি অনুষ্ঠানগুলোর অবৈধ ডাউনলোডও অনেক বেড়েছে। গবেষণা দলের নেতৃত্ব দেওয়া ডেভিড প্রাইস জানান, অবৈধ ডাউনলোড বৃদ্ধির পেছনে চারটি মূল কারণ রয়েছে। তিনি বলেন, ডাউনলোডের পদ্ধতি এখন অনেক সহজ হয়ে গেছে। ফলে সহজেই বিষয়বস্তু খুঁজে নিয়ে দ্রুত ডাউনলোড করা সম্ভব হচ্ছে।ডেভিড প্রাইস আরও বলেন, বর্তমান প্রজন্ম অবৈধভাবে ডাউনলোড করার ক্ষেত্রে মোটেও দ্বিধাবোধ করে না। তিনি বলেন, সর্বোপরি, বিষয়বস্তু নাগালের মধ্যে থাকায় অবৈধ ডাউনলোডের ঘটনা বাড়ছে। আমেরিকানদের এমন কিছু বিষয়বস্তু আছে, অনেক লোক এসব বিষয়বস্তু মরিয়া হয়ে ডাউনলোড করে থাকে। —বিবিসি অবলম্বনে আবুল হোসেন