যুক্তরাজ্যে ই-ভোটিংচালু হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। ভোট দিতে গিয়ে যুক্তরাজ্যের বহু ভোটকেন্দ্রে ভোটাররা দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। বিশেষজ্ঞরা দাবি করছেন, ইলেকট্রনিক ভোটিং বা ই-ভোটিং পদ্ধতি ভবিষ্যতে এ সমস্যা দূর করতে পারে। ভারতে ইতিমধ্যে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু হয়েছে। ২০০৪ ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা এ পদ্ধতিতে ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্র ই-ভোটিং পদ্ধতি চালু করার পরিকল্পনা করছে। তবে ব্রিটিশ নির্বাচন কমিশন এই পদ্ধতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোতে হামলা হওয়ার ঝুঁকি রয়েছে। কাজেই এ পদ্ধতিও নিরাপদ নয়। তবে অনেক ব্রিটিশ কর্মকর্তা বলেছেন, সেই সনাতন পদ্ধতির ভোটিং পদ্ধতি হয়তো আর বেশি দিন চালানো যাবে না। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান