যুক্তরাজ্যে টিকল না অ্যাপলের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট-সংক্রান্ত লড়াইয়ে আরেক দফা জয় হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের। যুক্তরাজ্যের আপিল আদালত ‘স্যামসাং অ্যাপলের আইপ্যাডের নকশা নকল করেনি’ আগের এ রায় বহাল রেখেছেন। আপিল আদালতে হেরে যাওয়ায় এখন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে যেতে পারে অ্যাপল। খবর বিবিসির। যুক্তরাজ্যে পেটেন্ট ভঙ্গ নিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যকার মামলায় গত ৯ জুলাই যুক্তরাজ্যের আদালত স্যামসাংয়ের পক্ষে রায় দিয়েছিলেন। আদালতের রায়ে বলা হয়েছিল, স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবে আইপ্যাডের কোনো নকল করা হয়নি। অ্যাপলের ওয়েবসাইটসহ অন্যান্য সংবাদপত্রে এই বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাপলকে নির্দেশ দিয়েছিলেন যুক্তরাজ্যের একটি আদালত। অ্যাপল এবং স্যামসাং পণ্য এক রকম নয় বলেও রায় দিয়েছিলেন আদালত। আদালতের রায়ে বলা হয়, আইপ্যাড ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের বেশ কিছু ফিচার দেখতে একই রকমের হলেও আইপ্যাডের তুলনায় পিছিয়ে রয়েছে স্যামসাং।