যুক্তরাজ্যে তরুণ হ্যাকার, গেমারদের কপাল খুলল!
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও পেশাদার গোয়েন্দা হওয়ার সুযোগ আছে, তবে এক্ষেত্রে ডিগ্রির পরিবর্তে সামাজিক যোগাযোগ আর কম্পিউটার গেম খেলার দক্ষতা থাকতে হবে। খবর বিবিসি অনলাইনের।সাইবার অপরাধ দমন করতে গোয়েন্দা সংস্থায় `এক্সবক্স জেনারেশন' অর্থাত্ তরুণ প্রজন্মের গেমার ও হ্যাকারদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এ শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী উইলিয়াম হেগ ১৮ অক্টোবর বৃহস্পতিবার এ তথ্য জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোর কোড ব্রেকারদের হেডকোয়ার্টার হিসেবে পরিচিত বি্লচলি পার্কে এ ঘোষণা দিয়েছেন উইলিয়াম হেগ ।এ প্রসঙ্গে উইলিয়াম হেগ জানিয়েছেন, প্রচলিত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলে কেবল সামাজিক যোগাযোগ ও গেমার হিসেবে দক্ষতা থাকলেও পেশাদার গোয়েন্দা সংস্থায় নিয়োগ পাবেন তরুণরা। ১৮ বছর বয়সের আবেদনকারীদের মধ্যে নির্বাচিত ১০০ জনকে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন তিনি। নির্বাচিতরা দুই বছর ধরে যোগাযোগ, নিরাপত্তা ও প্রকেৌশল বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় প্রশিক্ষণ নেবেন।উইলিয়াম হেগ জানান, যুক্তরাজ্যে সাইবার হামলার আশঙ্কা বেড়ে গেছে। তাই তরুণ প্রজন্মের মধ্য থেকে ভবিষ্যতের দক্ষ সাইবার যোদ্ধা ও গোয়েন্দা খঁুজে বের করতে প্রচলিত নিয়োগ পদ্ধতির বাইরে পা রাখছে যুক্তরাজ্য।