যুক্তরাজ্যে নিরাপত্তাকেন্দ্র বসাবে হুয়াউই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের শীর্ষ টেলিযোগাযোগ সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান হুয়াউই টেকনোলজিস গতকাল সোমবার বলেছে, তারা যুক্তরাজ্যে একটি নিরাপত্তাকেন্দ্র স্থাপন করেছে। এই কেন্দ্র তাদের তৈরি পণ্য ও সফটওয়্যার পরীক্ষা করবে। যুক্তরাজ্যের বানবুরি এলাকায় গত মাসে সাইবার সিকিউরিটি ইভালুয়েশন সেন্টার নামে ওই নিরাপত্তাকেন্দ্র স্থাপন করা হয়। ওই কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জন ফ্রেইসলার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এই কেন্দ্রটি একটি কাচের বাড়ির মতো স্বচ্ছ ও সহজে প্রবেশযোগ্য। আমাদের ভোক্তাদের জন্য এটি সবসময়ই উন্মুক্ত থাকবে।’ হুয়াবেইর তৈরি হার্ডওয়্যার ও সফটওয়্যার সাইবার নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষম কি না, তা পরীক্ষা করবে এবং এরপর বাজারে ছাড়ার অনুমতি দেবে। ভারত চলতি বছরের গোড়ার দিকে চীনা থেকে টেলিযোগাযোগ সরঞ্জামের আমদানি বন্ধ করে দেয়। কারণ, হিসেবে তারা জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়টি উল্লেখ করে। তবে চীনা প্রতিষ্ঠানগুলো নতুন নীতিমালা চালু করার পর ভারত আবার তাদের কাছ থেকে পণ্য কেনা শুরু করে। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান