যুক্তরাজ্যে ফেসবুকে বার্তা পাঠাতে অর্থ লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে সাধারণত যে কেউ তাঁর অ্যাকাউন্ট থেকে যে কাউকে বিনা মূল্যে বার্তা পাঠাতে পারেন। কিন্তু এখন ফেসবুকের ব্রিটিশ ব্যবহারকারীদের খ্যাতনামা কোনো তারকা, জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব বা বন্ধুর তালিকায় নেই, এমন কারও কাছে বার্তা পাঠানোর জন্য অর্থ পরিশোধ করতে হচ্ছে। খ্যাতনামা তারকাদের কাছে বার্তা পাঠানোর জন্য গ্রাহকদের গুনতে হচ্ছে ১০ পাউন্ডের বেশি অর্থ। সেলিব্রিটি নয়, এমন কারও কাছে বার্তা পাঠানোর দাম নির্ধারণ করা হয়েছে ৭০ পেন্স। ফেসবুকের একজন মুখপাত্র জানান, তাঁরা গত মার্চ মাসের শেষ দিকে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে। গ্রাহকদেরকে স্প্যাম বার্তা থেকে রক্ষা করার জন্য এই অর্থ নেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসেও ফেসবুক যুক্তরাজ্যে বার্তা পাঠানোর জন্য বার্তাপ্রতি ১ পাউন্ড নির্ধারণ করেছিল।এর আগে যুক্তরাষ্ট্রে একইভাবে ফেসবুকে সেলিব্রিটিদের বার্তা পাঠানোর জন্য নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়। ওই মুখপাত্র জানান, শিগগিরই ফেসবুকের অস্ট্রেলীয় গ্রাহকদের ওপরও সেলিব্রিটিদের কাছে বার্তা পাঠানোর জন্য ফি নির্ধারণ করা হবে। তবে ফেসবুক বন্ধুদের কাছে বার্তা পাঠানোর জন্য কাউকে অর্থ পরিশোধ করতে হবে না। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ১৩ লাখ ৬০ হাজার। —দি টেলিগ্রাফ অবলম্বনে রোকেয়া রহমান