যুক্তরাজ্যে লেখাপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
u.k
u.k

যুক্তরাজ্যে পড়াশোনা ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল অগ্রণী ভূমিকা পালন করে আসছে বহু বছর ধরে। যারা যুক্তরাজ্যে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের জন্য ব্রিটিশ কাউন্সিল যেসব সেবা প্রদান করে আসছে তার মধ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য প্রদান, ভর্তিপ্রক্রিয়া ও ভিসা আবেদন-সম্পর্কিত তথ্য উল্লেখযোগ্য। এ লক্ষ্যে সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল স্টুডেন্ট কাউন্সেলিং প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি ওপেন ডের আয়োজন করে বন্দরনগর চট্টগ্রামে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা যুক্তরাজ্যে পড়াশোনার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে ভিড় করেন আগ্রাবাদের ব্রিটিশ কাউন্সিলের অফিসে।চট্টগ্রামের সাফল্যের ধারাবাহিকতায় ব্রিটিশ কাউন্সিল ঢাকার ফুলার রোড কার্যালয়েও একটি ওপেন ডের আয়োজন করতে যাচ্ছে ২২ জুন।যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এজেন্ট ও স্টুডেন্ট কনসালট্যান্ট, যাঁরা ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁরাই এই ওপেন ডেতে অংশগ্রহণ করছেন।ব্রিটিশ কাউন্সিল স্টুডেন্ট কনসালট্যান্ট ও এজেন্টদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এ পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল থেকে যুক্তরাজ্যভিত্তিক ২৩টি প্রতিষ্ঠানের ৪৩ জন এজেন্ট এ প্রশিক্ষণ পেয়েছেন।আগ্রহী শিক্ষার্থীরা এই ওপেন ডে সম্পর্কে তথ্য জানতে সরাসরি ব্রিটিশ কাউন্সিল ফুলার রোড কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা ৮৬১৮৯০৫ এই নম্বরে ফোন করতে পারেন। ওপেন ডে চলবে ২২ জুন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ