যুক্তরাজ্যে শিক্ষাভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ থেকে ১০ মে ‘ইন্টারন্যাশনাল এজেন্টস ফেয়ার ফর বোর্ডিং স্কুলস অ্যান্ড সিক্সথ ফর্ম কলেজেস ২০১৪’ নামে একটি প্রদর্শনী যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড, নর্থ ওয়েস্ট ইংল্যান্ড ও সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে।
যুক্তরাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ পৃথিবীর অন্যান্য দেশে তাদের পরিচিতি বাড়ানোর জন্য সেই দেশের স্থানীয় এজেন্টদের শরণাপন্ন হয়ে থাকে। এই প্রদর্শনীটি যুক্তরাজ্যের শীর্ষ ৫০টি বোর্ডিং স্কুল ও কলেজের সঙ্গে বিশ্বের বিভিন্ন এজেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি অপার সুযোগ সৃষ্টি করে দেবে। প্রদর্শনীটির উল্লেখযোগ্য দিক হচ্ছে, ব্রিটিশ কাউন্সিল ইউকে অংশগ্রহণকারীদের যুক্তরাজ্যে থাকা-খাওয়াসহ উপরিউক্ত স্থানগুলোয় ভ্রমণের খরচ বহন করবে। অংশগ্রহণকারীদের শুধু যুক্তরাজ্যে আসা ও যাওয়ার খরচ নিজেদের বহন করতে হবে। এই সফরটি হবে যুক্তরাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে পরিচিতকরণ সফর, যা এজেন্টদের যুক্তরাজ্যে পড়াশোনা, বসবাস ও ভিসা-সংক্রান্তবিষয়ক অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্টরা এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা মেইল করতে পারেন [email protected]. এই ঠিকানায়। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০১৪।
—সেগুফতা আহমেদ
প্রকল্প সমন্বয়কারী, এসআইইএম
ব্রিটিশ কাউন্সিল, ঢাকা।