যুক্তরাজ্যের অর্থনীতি ইন্টারেনেটের অবদান বাড়ছে
যুক্তরাজ্যের অর্থনীতিতে ইন্টারনেটের ৮ দশমিক ৩ শতাংশ অবদান রয়েছে। জি-২০ভুক্ত অন্য কোনো দেশের অর্থনীতিতে ইন্টারনেটের এত অবদান নেই। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। বোস্টন কনসালটিং গ্রুপের (বিসিজি) গবেষকেরা এ গবেষণা চালান। এতে দেখা গেছে, ২০১০ সালে যুক্তরাজ্যে ইন্টারনেটের মাধ্যমে আয় হয়েছে ১২১ বিলিয়ন পাউন্ড। বিসিজির তথ্যমতে, ২০১০ সালে যুক্তরাজ্যে যত কেনাবেচা হয়, তার সাড়ে ১৩ শতাংশ হয় ইন্টারনেটের মাধ্যমে। ২০১৬ সালের মধ্যে ইন্টারনেটে এই কেনাবেচার হার ২৩ শতাংশে দাঁড়াবে বলে গবেষকেরা আশা করছেন। সে হিসাবে ২০১৬ সালের মধ্যে ওয়েবভিত্তিক অর্থনীতির মূল্য দাঁড়াবে ২২১ বিলিয়ন পাউন্ডে। বিসিজির গবেষণায় দেখা গেছে, গত তিন বছরে যুক্তরাজ্যে রাজস্ব আয় বেড়েছে সাড়ে ১২ শতাংশ হারে। গবেষণায় এ-ও দেখা গেছে, ইন্টারনেট শুধু অর্থনীতিতে অবদান রেখেছে তা নয়, প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতেও ইন্টারনেট যথেষ্ট অবদান রেখেছে। অন্য সব নেশা ছেড়ে অনেকে আসক্ত হয়েছে ইন্টারনেটে। গবেষণায় গত কয়েক বছরে ব্রিটিশ নাগরিকদের ৬৫ শতাংশ অ্যালকোহল ছেড়েছে। ৭৬ শতাংশ চকলেট ও ৭৮ শতাংশ কফি পান করা ছেড়ে দিয়েছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান