যুক্তরাজ্যের কিশোর পেললাখ ডলারের বৃত্তি

আবারও যুক্তরাজ্যের একজন কিশোর তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কৃতিত্বের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বৃত্তি পেয়েছে। অনলাইনে জনপ্রিয় অর্থ লেনদেন পদ্ধতি পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েল এই বিশেষ বৃত্তি চালু করেছেন। বৃত্তি হিসেবে যুক্তরাজ্যের অ্যান্ড্রু ব্র্যাকিন পেয়েছে এক লাখ মার্কিন ডলার। শুধু তা-ই নয়, ব্র্যাকিনকে যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে বসবাসের এবং সেখানে নিজের মতো করে কাজ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে দ্বিতীয় কোনো ব্রিটিশ কিশোর এই বৃত্তি পেল। পিটার থিয়েল প্রতিবছর তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কৃতিত্বের জন্য ১৪ থেকে ২০ বছর বয়সী ২০ জনকে বৃত্তি প্রদান করেন। এ বছর যুক্তরাষ্ট্রসহ ৪৯টি দেশ থেকে কয়েক হাজার আবেদনকারী এই বৃত্তির জন্য আবেদন করেন। এর মধ্য থেকে ব্র্যাকিনসহ ২০ জন বৃত্তির জন্য মনোনীত হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা সবাই সিলিকন ভ্যালির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। এই বৃত্তি যারা পায় তাদের কমপক্ষে দুই বছরের জন্য পড়ালেখায় ইস্তফা দিতে হয়। এ সময়টায় তারা নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান দাঁড় করাবে। এই শর্ত যারা মানতে রাজি হয় তাদেরই বৃত্তি দেওয়া হয়।
পিটার থিয়েলের মতে, যারা মেধাবী তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অর্থ ও সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। ব্র্যাকিন পরিকল্পনা করেছে, বৃত্তির এই অর্থ দিয়ে বাঞ্চি নামে একটি ওয়েবসাইট তৈরি করবে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান অর্থসংগ্রহ করবে। —বিবিসি অবলম্বনে রোকেয়ারহমান