যুক্তরাষ্ট্রে অ্যাপলের পক্ষে রায়
অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট সংক্রান্ত একটি মামলায় ২৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিপক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। যুক্তরাষ্ট্রে ট্রেড প্যানেলের বিচারকের দেয়া প্রাথমিক রায়ে স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপলের চারটি পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে বলে উলে্লখ করা হয়েছে। খবর রয়টার্সের।২০১১ সালের মাঝামাঝি সময়ে স্যামসাংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ট্রেড আদালতে করা মামলায় অ্যাপল অভিযোগ করেছিল যে, স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ফোন ও ট্যাবলেটে অ্যাপলের মোট ছয়টি পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রে স্যামসাং পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়েছিল প্রতিষ্ঠানটি।আদালতের রায়ে বলা হয়েছে, ছয়টি অভিযোগের মধ্যে মোট চারটিতে পেটেন্ট লঙ্ঘন করেছে স্যামসাং। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন আদালতের দেয়া রায় বর্জন বা কার্যকর করার সদ্ধিান্ত জানাবে।এদিকে একই দিনে নেদারল্যান্ডসের একটি আদালতে স্যামসাং ও অ্যাপলের মধ্যকার পেটেন্ট মামলার রায়ে বলা হয়েছে স্যামসাং অ্যাপলের কোনো পেটেন্ট লঙ্ঘন করেনি।উলে্লখ্য, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালতে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার একটি মামলায় অ্যাপলের পক্ষে দেয়া এক রায়ে স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেন আদালত। এ মামলায় আপিল করেছে স্যামসাং। প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের সঙ্গে অ্যাপলের পেটেন্ট দ্বন্দ্বে গুগলও জড়িয়ে পড়েছে। গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যারকে অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস Èচুরি করা' পণ্য বলেছিলেন। অ্যাপলের আইনি লড়াইয়ে অ্যান্ড্রয়েড-নির্ভর হার্ডওয়্যার নির্মাতারা জড়িয়ে পড়ছে। স্যামসাং ও অ্যাপলের মধ্যকার এ দ্বন্দ্বে প্রতিষ্ঠান দুটির মধ্যকার ব্যবসাতেও প্রভাব পড়েছে। এর পরিপ্রেক্ষিতে অ্যাপল থেকে চিপ ও স্ক্রিন কেনা কমিয়ে দিয়েছে স্যামসাং।