যুক্তরাষ্ট্রে গুগলের ৭০ লাখ ডলার জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের স্ট্রিট ভিউ প্রকল্পে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার কারণে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগলকে।যুক্তরাষ্ট্রের ৩৮ অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতা হিসেবে ৭০ লাখ ডলার জরিমানা ও অনুমতি ছাড়া সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে সম্মত হয়েছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত স্ট্রিট ভিউ গাড়ির সাহায্যে তথ্য সংগ্রহ করেছিল গুগল।সমঝোতা প্রসঙ্গে গুগল জানিয়েছে, বিষয়টি সুরাহা করতে পেরে কর্তৃৃপক্ষ খুশি হয়েছে। গুগলে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার নীতি দৃঢ় করার চেষ্টা চলছে। কিন্তু এ ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। তবে বিষয়টি দ্রুত সমাধান করা হয়েছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান আইনি প্রক্রিয়ায় সমঝোতার বিষয়টি জানিয়েছেন।