যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি ট্যাব ১০.১ বিক্রিতে নিষেধাজ্ঞা
পেটেন্ট ভঙ্গ করার অভিযোগ তুলে অ্যাপল ও স্যামসাং পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন দেশে মামলা করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে এমন একটি মামলার রায়ে অ্যাপলের কাছে হেরে গেছে স্যামসাং। ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্ট পেটেন্ট ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্রে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।আদালতের রায়ে বলা হয়েছে, অ্যাপলের আইপ্যাডের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ এর যথষ্টে মিল রয়েছে। অ্যাপলের পেটেন্ট ভঙ্গ হওয়ায় এই ধরনের কোনো পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি ও বিক্রি করা যাবে না। ২০১১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে স্যামসাং গ্যালাক্সি ট্যাব বিক্রির নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছিল অ্যাপল। অ্যাপলের দাবি ছিল-ডি৫০৪,৮৮৯ নম্বর পেটেন্ট ভঙ্গ করেছে স্যামসাং।অবশ্য এ রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। এদিকে একই ধরনের মামলায় সম্প্রতি নেদারল্যান্ডের আদালতে হেরেছে অ্যাপল। নেদারল্যান্ডসে আইপ্যাড ও আইফোনের বিক্রির হিসেবে স্যামসাংকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম দুটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল ও স্যামসাং বিভিন্ন দেশে মামলায় জড়িয়ে পড়েছে। আর তাই নির্দষ্টি কোনো একটি দেশে মামলায় হেরে যাওয়াটা কোনো পক্ষের জন্য পুরোপুরি জিতে যাওয়ার মতো ঘটনা নয়।