যুক্তরাষ্ট্রে ডেল্টার বিমানের স্যান্ডউইচে সুচ!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইনসের একাধিক বিমানে যাত্রীদের সরবরাহ করা স্যান্ডউইচে এক ইঞ্চি মাপের সুচ পাওয়া গেছে। আমস্টারডামের গেট গরমেটের তৈরি ৫টি স্যান্ডউইচে সুচ পাওয়ার এ ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।ডেল্টা এয়ার লাইনসের যুক্তরাষ্ট্র থেকে নেদারল্যান্ডসগামী বিমান ছাড়াও সিয়াটল ও আটলান্টাগামী বিমানে একই ঘটনা ঘটেছে। বিমানে সরবরাহ করা স্যান্ডউইচ খেতে গিয়ে একজন যাত্রী আহতও হয়েছেন। এক বিবৃতিতে ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা এফবিআইকে তদন্তে সহযোগিতা করছে এবং গেট গরমেটের সঙ্গে খাবারের মান উন্নত করার লক্ষ্যে কাজ করছে।এদিকে ডেল্টা এয়ারলাইনসের মোট ৪ বিমানে যাত্রীদের জন্য সরবরাহকৃত স্যান্ডউইচের ভেতরে পাওয়া সুচ প্রসঙ্গে ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রথম সুচটি পাওয়ার পরপরই এই স্যান্ডউইচ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ডেল্টার অন্যান্য বিমানেও তা জানিয়ে সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়।স্যান্ডউইচ খেতে গিয়ে আহত যাত্রী জেমস টংগস জানিয়েছেন, স্যান্ডউইচে কামড় দেওয়ার পর মুখে সুচ ফোটার বিষয়টি টের পাই। মুখ থেকে বের করার পর দেখি এটি প্রায় এক ইঞ্চি মাপের একটি সুচ।’সুচটি এইচআইভি ভাইরাসযুক্ত হতে পারে ভেবে জেমস ইতিমধ্যেই এর প্রতিষেধক টিকাও নিয়েছেন। স্যান্ডউইচে পাওয়া এই সুঁচে কোনো ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছে এফবিআই। এদিকে স্যান্ডউইচের প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান গেট গরমেট নিজেরাও স্বতন্ত্রভাবে বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি আর কোনো দুর্ঘটনা এড়াতে নিজেদের নিরাপত্তাও জোরদার করেছে।