যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হলো সাউথটেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৮ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনোভেটিভ টেকনোলজি মাইক্রো-ফাইন্যান্স রিকগনিশন অ্যাওয়ার্ডসে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সাউথটেক লিমিটেড রানার্সআপ হয়েছে। যুক্তরাজ্যের হ্যানসন ওয়েড প্রতিযোগিতাটির আয়োজক এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম) সিমবায়োটিক, আইএফসি ও গ্র্যাডেটিম ছিল পৃষ্ঠপোষক। এতে ১০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।সাউথটেক অ্যাসেন্ড ব্যাংকিং নামের সফটওয়্যার সমাধানের জন্য এ পুরস্কার পায়। এটি ক্ষুদ্র ঋণ ও ব্যাংকিং সেবার পূর্ণাঙ্গ সমাধান। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ উপযোগী বলেজানান সাউথটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মামনূন কাদের।—বিজ্ঞপ্তি