যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় এক্সবক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে ভিডিও দেখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহূত হয় গেম কনসোল। অনলাইন ভিডিও বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ফ্রিহুইলের এক জরিপে দেখা গেছে, মাইক্রোসফটের তৈরি এক্সবক্স গেম কনসোলটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অল থিংস ডি জানিয়েছে, ইউটিউব ভিডিও ছাড়া অন্যান্য ওয়েব ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আইপ্যাড, আইফোন এবং অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইসের চেয়েও এগিয়ে রয়েছে এক্সবক্স। এদিকে মাইক্রোসফট জানিয়েছে, তাদের গেম কনসোল ব্যবহার করে গেম খেলার চেয়েও বেশি সময় ওয়েব ভিডিও দেখা হয় যুক্তরাষ্ট্রে।