যুক্তরাষ্ট্রের চেয়ে অ্যাপলের তহবিল ভারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভীষণ চাপের মুখে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি রাজস্ব বিভাগ জানিয়েছে, দেশ পরিচালনা বাবদ তাদের হাতে এখন আছে ৭৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। অর্থের এই অঙ্কটা নিশ্চয়ই কম নয়। কিন্তু অ্যাপলের সঙ্গে তুলনা করতে গিয়েই মাথায় হাত দিচ্ছেন অনেকেই। অ্যাপলের সাম্প্রতিক আর্থিক ফলাফল বলছে, এই মুহূর্তে প্রতিষ্ঠানটির তহবিল ৭৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। নিশ্চয়ই বুঝতে পারছেন, মার্কিনরা কেন হাপিত্যেশ করছে?এসব বিবেচনা করে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস হাউস অব রিপ্রেজেন্টিটিভস। আরও বেশি পরিমাণে ঋণ নেওয়ার একটা বিলের পক্ষে ভোট দিয়েছেন এর সদস্যরা, যাতে জনগণকে প্রতিশ্রুত সেবা দিতে কোনো বেগ পেতে না হয়। যুক্তরাষ্ট্রে এখন সর্বোচ্চ ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ঋণ নেওয়ার নিয়ম আছে। ধারণা করা হচ্ছে, এই অঙ্ক যদি বাড়ানো না হয়, তাহলে ফেডারেল সরকার চাকরিজীবীদের বেতন দিতেই হিমশিম খাবে। যুক্তরাষ্ট্র এখন প্রতি মাসে রাজস্ব কর আদায় করে ২০০ বিলিয়নের খানিকটা বেশি ডলার। অন্যদিকে অ্যাপলের মাসিক আয় তার চেয়েও বেশি। গত ২৫ জুন অ্যাপলের ক্যালেন্ডারের বছরে সময় গড়িয়েছে তিন মাস। এক বছর আগের তুলনায় এই কদিনে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ১২৫ শতাংশ। গত বছর এর আয় ছিল ৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। তবে এত তহবিল দিয়ে অ্যাপল এখন কী করবে— এই প্রশ্নটাই সবার মনে। তারা সব অর্থ ব্যাংকে রাখবে, নাকি নতুন কোনো জায়গায় খাটাবে? জুনিপার রিসার্চ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক ড্যানিয়েল অ্যাশডাউনের মত, ‘অ্যাপল তার অর্থসম্পদ বুকের কাছে চেপে ধরে রাখবে!’শিল্প বিশেষজ্ঞদের বিশ্বাস, অ্যাপল এই অর্থ ব্যবসায় খাটাবে। এরই মধ্যে অ্যাপল নিলামে কানাডার দেউলিয়া ঘোষিত মুঠোফোনের যন্ত্রাংশের নির্মাতা প্রতিষ্ঠান নরটেলের পেটেন্ট কেনার মধ্য দিয়ে। ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে তারা কিনে নিয়েছে ছয় হাজারের বেশি পেটেন্ট। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান