যুক্তরাষ্ট্রের জিডিপিতে প্রভাব ফেলবে ‘আইফোন ৫’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের তৈরি নতুন আইফোন বাজারে এলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই জানিয়েছেন দেশটির অর্থনীতিবিদেরা।অ্যাপলের তৈরি নতুন আইফোন যুক্তরাষ্ট্রের মোট জাতীয় উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ০.৫ শতাংশ বাড়তে পারে। আর্থিক গবেষণাপ্রতিষ্ঠান জেপি মরগানের সাম্প্রতিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি ১০ সেপ্টেম্বর জানিয়েছেন, আইফোন ৫ বিক্রি যুক্তরাষ্ট্রের জিডিপিতে ০.৫ শতাংশ প্রবৃদ্ধি আনতে পারে। রিটেইল কন্ট্রোল মেথড পদ্ধতিতে হিসাব করে দেখা গেছে, আইফোন ৫ বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হলে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৩২০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে ১২ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর ‘আইফোন ৫’ ঘোষণা দিতে পারেন টিম কুক।জেপি মরগানের বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে আসার পর প্রথম তিন মাসে ৮০ লাখ ইউনিট নতুন আইফোন বিক্রি হতে পারে। প্রতি ইউনিট আইফোনের দাম হতে পারে ৬০০ ডলার।বিশ্লেষকদের ধারণা, যে পরিমাণ আইফোন বিক্রির হিসাবে জিডিপি নির্ধারণ করা হয়েছে তার চেয়েও বেশি বিক্রি হতে পারে অ্যাপলের নতুন আইফোন।