যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্লগে গণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলছে নানা ধরনের কার্যক্রম। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদের কাজটি করে যাচ্ছেন অনেকেই। এ দাবিতে নানা ধরনের কার্যক্রম চলছে ইন্টারনেট দুনিয়াতেও। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির মতো নানা ধরনের কার্যক্রম চলছে। সঙ্গে যুক্ত হয়েছে বাংলা ব্লগগুলোও। বাংলাদেশ জেনোসাইড আর্কাইভের (www.genocidebangladesh.org) সহযোগিতায় বাংলা ব্লগসাইট সামহোয়ারইন ব্লগ ডট নেটে (www.somewhereinblog.net) রয়েছে বিশেষ ফরম। এ ব্লগের প্রথম পাতায় একটি আবেদন রয়েছে, যেখান থেকে ফরমটি নামিয়ে নিয়ে যে কেউ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করে একাত্মতা ঘোষণা করতে পারবেন। ফরমটির পিডিএফ সংস্করণ www.mediafire.com/ ?dunzmz5nyzmÊ ঠিকানার ওয়েবসাইট থেকে এবং জেপিজি সংস্করণ http://media.somewhereinblog.net/images/ Fusion5_1231156795_1-JBC_Form_JPG.jpg ঠিকানার ওয়েবসাইট থেকে নামানো যাবে। ‘গর্জে ওঠো তুমি স্বাধীনতা’ শীর্ষক এ লেখায় রয়েছে ফরমটি বিভিন্ন ফরম্যাটে নামানোর লিংক সুবিধা। ‘একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্টকারী, হত্যাকারী সেইসব ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার চাই’ স্লোগান সামনে রেখে ভার্চুয়াল জগতের একদল মানুষ করে যাচ্ছেন আন্দোলন। সামহোয়ারইন ব্লগের পাশাপাশি আমার ব্লগেও (www.amarblog.com) রয়েছে এ আন্দোলনে শরিক হওয়ার বিশেষ ব্যবস্থা। ইন্টারনেট থেকে এ ফরমটি সরাসরি নামিয়ে স্বাক্ষর সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দেওয়ার সুবিধাসহ এ আন্দোলনে শরিক হতে পারেন আর নিজের মতামত জানাতে পারেন সহজে। —নুরুন্নবী চৌধুরী