যুদ্ধের গেম নিয়ে রেডক্রসের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধের গেমে মানতে হবে জেনেভা কনভেনশন
যুদ্ধের গেমে মানতে হবে জেনেভা কনভেনশন

যুদ্ধ নিয়ে বাজারে নানা ধরনের কম্পিউটার গেমস প্রচলিত রয়েছে। এসব গেমে যুদ্ধবিষয়ক আন্তর্জাতিক নিয়ম বা জেনেভা কনভেনশন মানা হচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক রেডক্রস কম্পিউটার গেমস নির্মাতাদের সঙ্গে কাজ শুরু করেছে। রেডক্রস বলছে, ‘অনেক কম্পিউটার গেমস রয়েছে, যেখানে যুদ্ধাপরাধের মতো কাজ করলেও খেলোয়াড়েরা পুরস্কার হিসেবে পয়েন্ট পাচ্ছে।’ তাই রেডক্রস মনে করছে, গেমে আসল যুদ্ধের নিয়মের প্রচলন দরকার। রেডক্রস বলছে, ‘এসব ভার্চুয়াল গেমস এখন বাস্তবের অনেকটাই কাছাকাছি এসে যাচ্ছে এবং এ কারণেই সত্যিকারের যুদ্ধের যে নিয়ম, তা গেমে থাকা উচিত।’

মেডাল অব অনার কিংবা কল অব ডিউটির মতো গেমে যুদ্ধাপরাধের মতো কাজ করলেও পয়েন্ট বাড়ায়। রেডক্রস মনে করছে, এ অবস্থার পরিবর্তন দরকার। নিরস্ত্র সাধারণ নাগরিকদের হত্যা কিংবা নানা ধরনের নির্যাতন এসব গেমসে চিত্রিত হয় এবং এর জন্য খেলোয়াড় পুরস্কৃত হন। এই নিয়ম মোটেই জেনেভা কনভেনশনের মধ্যে পড়ে না।

রেডক্রসের আহ্বানে কোনো কোনো প্রতিষ্ঠান সাড়া দিচ্ছে।

কম্পিউটার গেমস নির্মাতাপ্রতিষ্ঠান বোহেমিয়া ইন্টারঅ্যাকটিভের প্রধান নির্বাহী মারেক স্পানেল জানান, তাঁরা রেডক্রসের সঙ্গে একমত হয়েছেন এবং গেমসের নিয়ম তাঁরা পাল্টাতে যাচ্ছেন।’ ফলে জেনেভা কনভেনশনের নিয়ম ভঙ্গ হয়, এমন কাজের জন্য এসব গেমসে কোনো খেলোয়াড় আর পয়েন্ট পাবেন না।
—বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা