যে আস্তরে স্বয়ংক্রিয়ভাবে দাগ মোছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের শরীরের কোথাও কেটে বা ছড়ে গেলে কিছুদিনের মধ্যে তা সেরে যায়। এমনকি একসময় ক্ষতস্থানটি খুঁজে পেতেও বেগ পেতে হয়। সম্প্রতি নেদারল্যান্ডের গবেষকেরা পণ্যবস্তুতে এমন ধরনের বিশেষ একটি আস্তর দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা দাগ বা আঁচড়ে ক্ষতিগ্রস্ত হলেও তা দ্রুত স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।এই কোটিং-প্রযুক্তিটি মুঠোফোনের ক্ষেত্রে দাগ প্রতিরোধী হিসেবে এবং গাড়িতে স্বয়ংক্রিয় ময়লা প্রতিরোধী হিসেবে ব্যবহার করা যাবে। ‘অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে নেদারল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক বার্ট জানিয়েছেন, বিশেষ ধরনের এ কোটিং বা আস্তরের ব্যবস্থা দীর্ঘস্থায়ী করতে কাজ করছেন তাঁরা। পলিমারের তৈরি এ কোটিং কাজ করে স্তরে স্তরে। একটি স্তর ক্ষতিগ্রস্ত হলে আরেকটি স্তর এসে তা পূরণ করে।