যে জমিতে দুবার ফসল হয় - দোফসলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ করো  অংশ-৬
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১১ নং প্রশ্নটি থাকবে এক কথায় প্রকাশের ওপর। নিচে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ দেওয়া হলো।

য
যার দুহাত সমান চলে সব্যসাচী
যার মূলে ঈর্ষা আছে ঈর্ষামূলক
যার অন্য উপায় নেই অনন্যোপায়
যার অনেক দেখাশোনা আছে বহুদর্শী
যার গন্ধ ভালো সুগন্ধি
যার ভাতের অভাব হাভাতে
যার সকল ধন নষ্ট হয়ে গেছে হূতসর্বস্ব
যার অন্য কোনো গতি নেই অনন্যগতি
যার হুঁশজ্ঞান নেই বেহুঁশ
যার উচ্চাকাঙ্ক্ষা আছে উচ্চাকাঙ্ক্ষী
যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি
যার মমতা নেই নির্মম
যার দয়া নেই নির্দয়
যার পূর্বজন্মের কথা স্মরণ থাকে জাতিস্মার
যার নাম কেউ জানে না অজ্ঞাতনামা
যার উদরই সবকিছু উদরসর্বস্ব
যার এক বিষয়ে চিত্ত আবদ্ধ একাগ্রচিত্ত
যার বুদ্ধি পরিপক্ব হয়নি অপরিক্ববুদ্ধি
যার পুত্র হয়নি অপুত্রক
যে জমিতে দুবার ফসল হয় দোফসলি
যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা
যে স্ত্রীর বশীভূত স্ত্রৈণ
যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, বিবাহিত
যে অনবরত রোদন করছে রোরুদ্যমান
যে নারীর সন্তান বাঁচে না মৃতবৎসা
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে বাস্তুহারা, উদ্বাস্তু
যে বন হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ শ্বাপদসংকুল
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবোঢ়া
যে নারী জীবনে একটি মাত্র সন্তান
প্রসব করেছে কাকবন্ধ্যা
যে ভূমিতে ফসল ফলে না ঊষর, মরুভূমি
যে পরে জন্মগ্রহণ করেছে অনুজ
যে গাছ কাজে লাগে না আগাছা
যে নারীর হাসি সুন্দর সুচিস্মিতা
যে নারীর বিয়ে হয়নি কুমারী
যে নারীর চক্ষু সুন্দর সুনয়না
যে নারীর স্বামী, পুত্র নেই অবীরা
যে নারীর সন্তান হয় না বন্ধ্যা, বাঁজা
যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে বীতস্পৃহ
যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসূ
যে শিশু স্তন্য পান করে স্তন্যপায়ী
যে দিনে একবার মাত্র আহার করে একাহারী
যে সাপের খেলা দেখিয়ে জীবিকা
নির্বাহ করে সাপুড়ে
যে বিবেচনা করে কাজ করে না অবিবেচক
যে সবকিছু ভক্ষণ করে সর্বভূক
যে বৃক্ষে ফল হয়, ফুল হয় না বনস্পতি
যে নারী দেখতে সুন্দর সুদর্শনা
যে নারীর দাঁত সুন্দর সুদন্তী
যিনি বক্তৃতা দিতে পটু বাগ্মী
যে নারীর সুন্দর কেশ আছে সুকেশা
যে ডাক্তার রোগ হাতড়িয়ে মরে হাতুড়ে
যে সব অত্যাচার সহ্য করে সর্বংসহা
যার শেষ নেই অশেষ

শ
শুভক্ষণে জন্ম যার ক্ষণজন্মা
শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা