যে প্রশ্নে আইএমও ২০১২
১. ABC ত্রিভুজের A শীর্ষের বিপরীতে (BC এর সাথে স্পর্শক) আঁকা বহির্বৃত্তের কেন্দ্র J। বহির্বৃত্তটি AB, BC, AC এর সাথে যথাক্রমে K, M, L বিন্দুতে স্পর্শক। LM ও BJ পরস্পরকে F বিন্দুতে এবং KM ও CJ পরস্পরকে G বিন্দুতে ছেদ করে। S, AF ও BC এর এবং T, AG ও BC-এর ছেদবিন্দু হলে দেখাও যে, M, ST-এর মধ্যবিন্দু।২. n>3 একটি পূর্ণসংখ্যা। a2, a3, … an কতগুলো ধনাত্মক বাস্তব সংখ্যা, যেন a2a3…an = 1 হয়। দেখাও যে, (1 + a2)2(1 + a3)3 … (1 + an)n > nn৩. A এবং B মিলে একটি খেলা খেলবে। খেলাটির নিয়ম দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা k এবং n-এর ওপর নির্ভর করবে। এই সংখ্যা দুটির মান দুজন খেলোয়াড়ই আগে থেকে জানে।শুরুতে অ দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা x এবং N বেছে নেবে, যেন 1< x < N হয়। সে x কে গোপন করে রাখবে, তবে N-এর মান অবশ্যই B কে বলে দেবে। এখন B চেষ্টা করবে A কে কতগুলো প্রশ্ন করে x সম্পর্কে তথ্য বের করে আনার। প্রতিটি প্রশ্নেই B ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট দেখিয়ে অ কে জিজ্ঞেস করবে x সংখ্যাটি ওই সেটে আছে কি না। B চাইলে যতগুলো খুশি প্রশ্ন করতে পারবে। প্রতিটি প্রশ্নের পর A কে অবশ্যই হ্যাঁ অথবা না বলে উত্তর দিতে হবে। চাইলে সে যতগুলো খুশি প্রশ্নের উত্তরে মিথ্যা বলতে পারে, তবে যেকোনো পরপর k+1টি প্রশ্নের মাঝে অবশ্যই অন্তত একটি প্রশ্নের সঠিক উত্তর তাকে দিতে হবে। B এর প্রশ্ন করা শেষ হলে B কে n সদস্যবিশিষ্ট একটি সেট তৈরি করতে হবে। যদি x সেই সেটে থাকে, তাহলে B জিতে যাবে, না হলে জিতবে A। প্রমাণ করো যে, (ক) যদি n > 2k হয়, তাহলে অবশ্যই B এর পক্ষে জেতা সম্ভব। (খ) k যথেষ্ট বড় হলে এমন একটি n> 1.99k থাকবে, যেন B এর পক্ষে নিশ্চিতভাবে জেতা সম্ভব নাও হতে পারে।৪. এমন সকল ফাংশন f: ZZ নির্ণয় করো, যেন এমন সকল পূর্ণসংখ্যা a, b, c, যেন a + b + c = 0 হয়, এর জন্য f(a)2 + f(b)2 + f(c)2 = 2f(a)f(b) +2f(b)f(c) +2f(c)f(a) হয়।৫. ABC ত্রিভুজে C কোণটি সমকোণ, C থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু D। CD-এর ওপর X একটি বিন্দু। AX-এর ওপর K একটি বিন্দু যেন BK = BC হয়। একইভাবে BX এর ওপর একটি বিন্দু L এর জন্য AL = AC হয়। AL ও BK এর ছেদবিন্দু M হলে দেখাও যে, MK = ML6. এমন সকলধনাত্মক পূর্ণসংখ্যা n নির্ণয়করো, যেন এমন nটি অঋণাত্মক পূর্ণসংখ্যা a1, a2, ... an থাকে, যেন হয়।