দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উত্সব ২০১২ শেষ হলো ১০ ও ১১ ফেব্রুয়ারী। অলিম্পিয়াডের সেকেন্ডারি ক্যাটাগরিতে যে প্রশ্নগুলো ছিল, সেগুলো নিয়ে এ আয়োজন—
যে প্রশ্নে গণিত অলিম্পিয়াড ২০১২
ক্যাটাগরি—সেকেন্ডারি ১. সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পরপর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পরপর পায়। রুপন্তি 25তম দিনে যে চিঠিটি পায়, সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি?২. তানভীর তাজিংডং পাহাড়ে উঠার সময় মোট 11 দিন বৃষ্টি হতে দেখেছে। বৃষ্টির দিন হয় সকালে, না হয় বিকেলে বৃষ্টি হয়, তবে একই দিনে সকালে ও বিকেলে বৃষ্টি হয় না। তানভীর মোট 16টি সকাল এবং 13টি বিকেল বৃষ্টি ছাড়া কাটিয়ে থাকে। তাহলে তাজিংডং পাহাড়ে উঠতে তার কত দিন সময় লেগেছে?৩. ABCDE পঞ্চভুজে ত্রিভুজ ABC, BCD, CDE, DEA এবং EAB-এর ক্ষেত্রফল সমান। AC এবং AD সরলরেখাদ্বয় BEকে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, BM = EN।৪. সর্বমোট কতগুলো ত্রিভুজ আছে যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই পূর্ণসংখ্যা এবং সবচেয়ে বড় বাহুটির দৈর্ঘ্য ১০। এমন সমদ্বিবাহু ত্রিভুজের সংখ্যাও বের করো।৫. ABC ত্রিভুজে AD এবং CF মধ্যমা G বিন্দুতে পরস্পরকে ছেদ করে। P, AC-এর ওপর যেকোনো বিন্দু। P থেকে অঙ্কিত AD-এর সমান্তরাল রেখা BCকে Q বিন্দুতে এবং CF-এর সমান্তরাল রেখা ABকে R বিন্দুতে ছেদ করে। QR যদি AD এবং CFকে যথাক্রমে M এবং N বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে ত্রিভুজ GMN-এর ক্ষেত্রফল = (A)/8, যেখানে (A) = AD, CF, PQ, PR দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল।৬. দেখাও যে যেকোনো মৌলিক সংখ্যা p-এর জন্য হয় অসীম সংখ্যক ধনাত্মক পূর্ণসংখ্যা a আছে অথবা একটিও নেই, যেন aP + 1, 6p দ্বারা নিঃশেষে বিভাজ্য। সেই মৌলিক সংখ্যাগুলোও বের করো, যাদের ক্ষেত্রে কোনো সমাধান নেই।৭. ABC সূক্ষ্মকোণী ত্রিভুজে