দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উৎসব ২০১২ শেষহলো ১০ ও ১১ ফেব্রুয়ারি। অলিম্পিয়াডের প্রাইমারি, জুনিয়র ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে যে প্রশ্নগুলো ছিল, সেগুলো নিয়ে এ আয়োজন—প্রাইমারি তিন অঙ্কের এমন একটি সংখ্যা বের করো, যেটিকে উল্টে লিখে মূল সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফলের অঙ্ক তিনটি একই থাকে। যেমন: দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে 23 + 32 = 55। সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পর পর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পর পর পায়। রুপন্তি 25তম দিনে যে চিঠিটি পায়, সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি? কাগজে একটি সংখ্যাকে ইংরেজিতে লেখো। এবার কাগজটি উল্টো করে ধরো (ওপরের দিকটা নিচে নিয়ে আসো)। এরপর যেটা পাওয়া গেল সেটা যদি মূল সংখ্যার সমান হয়, তাহলে আমরা এটাকে একটা ‘সুন্দর সংখ্যা’ বলব। যেমন: 986 একটি সুন্দর সংখ্যা। পাঁচ অঙ্কের সবচেয়ে বড় সুন্দর সংখ্যাটা কত? কোনো সংখ্যাকে তার নিজের সঙ্গে তিনবার গুণ করলে গুণফলকে ওই সংখ্যার ঘন বলা হয়। যেমন: 3 × 3 × 3 = 27, সুতরাং, 3-এর ঘন হলো 27। একটি পূর্ণ সংখ্যার সঙ্গে যথাক্রমে 1, 170 ও 387 যোগ করলে তিনটি ক্রমিক সংখ্যার ঘন পাওয়া যায়। সেই ক্রমিক সংখ্যা তিনটি কত? পাশের ছবিটি লক্ষ করো। এখানে তিনটি আয়তক্ষেত্র দেখানো হয়েছে। এদের দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 একক করে। প্রস্থ যথাক্রমে 2, 3, 4 একক। এখানে প্রতিটি ছোট ঘর একেকটি বর্গ। প্রতিটির দৈর্ঘ্য, প্রস্থ 1 একক করে। এই ছবিগুলো ব্যবহার করে 1 থেকে শুরু করে 500 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে, সেটা বের করো (যদি তুমি কোনো সূত্র ব্যবহার করে সরাসরি এটা সমাধান করো, তাহলে তোমাকে সূত্রটির প্রমাণ উল্লেখ করতে হবে)। তানভীর তাজিংডং পাহাড়ে ওঠার সময় মোট 11 দিন বৃষ্টি হতে দেখেছে। বৃষ্টির দিন হয় সকালে, না হয় বিকেলে বৃষ্টি হয়, তবে একই দিনে সকালে ও বিকেলে বৃষ্টি হয় না। তানভীর মোট 16টি সকাল এবং 13টি বিকেল বৃষ্টি ছাড়া কাটিয়ে থাকে, তাহলে তাজিংডং পাহাড়ে উঠতে তার কত দিন সময় লেগেছে? জাদুর মহলের কামরাগুলোর প্রতিটিতে ঢোকার জন্য ঠিক একটি করে দরজা রয়েছে। কামরাগুলো এমনভাবে সাজানো যেন একটি কামরা থেকে পরের যে কামরায় ঢোকা যায়, সেটির দৈর্ঘ্য আগের কামরার প্রস্থের সমান হয়; কিন্তু প্রস্থটি আগের কামরার প্রস্থের অর্ধেক হয় (বা পাশের ছবিটির মতো)। কোনো একটি দরজা কেবল একবারই ব্যবহার করা যায়। এখন জাদুর রাজপুত্র এই মহলে ঢুকে পড়েছে। তাকে মহল থেকে বের হতে হবে। প্রতিটি কামরা পার হতে তার ওই কামরার প্রস্থের সমান সময় লাগে। তাকে মহলের ভেতরে থাকা সবগুলো দরজা ব্যবহার করতে হবে। এক দরবেশের দোয়ায় সে চাইলে নিজের দেহের আকৃতি ইচ্ছামতো ছোট-বড় করতে পারে (যাতে অনেক ছোট ছোট ঘরেও সে যেতে পারে)। ওই মহলের দৈর্ঘ্য ও প্রস্থ—দুটোই 20 মিটার করে। রাজপুত্রের ওই মহল থেকে বের হতে কত সময় লাগবে? তুষার 1 থেকে শুরু করে পর পর কতগুলো সংখ্যা নিল। সে দেখল যে তার কাছে থাকা সংখ্যাগুলোর ল.সা.গু. 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তুষার সর্বনিম্ন কতগুলো সংখ্যা নিয়েছিল?জুনিয়র সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পর পর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পর পর পায়। রুপন্তি 25তম দিনে যে চিঠিটি পায়, সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি? প্রমাণ করো যে 2-এর চেয়ে বড় দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 ভিন্ন অন্য কোনো মৌলিক সংখ্যা হওয়া সম্ভব নয়। তানভীর তাজিংডং পাহাড়ে ওঠার সময় মোট 11 দিন বৃষ্টি হতে দেখেছে। বৃষ্টির দিন হয় সকালে, না হয় বিকেলে বৃষ্টি হয়, তবে একই দিনে সকালে ও বিকেলে বৃষ্টি হয় না। তানভীর মোট 16টি সকাল এবং 13টি বিকেল বৃষ্টি ছাড়া কাটিয়ে থাকে, তাহলে তাজিংডং পাহাড়ে উঠতে তার কত দিন সময় লেগেছে? একটি জাদুর বাক্সে দুটি সংখ্যা ঢুকিয়ে দিতে হয়। দ্বিতীয় সংখ্যাটিকে যদি তার নিজের সঙ্গে কয়েকবার গুণ করে প্রথম সংখ্যাটি পাওয়া যায়, তাহলে বাক্সটিতে সবুজ বাতি জ্বলে ওঠে। যদি সে রকম না হয়, তাহলে লাল বাতি জ্বলে উঠবে। যেমন ধরো, তুমি যদি 16 আর 2 ঢুকিয়ে দাও, তাহলে সবুজ বাতি জ্বলবে, কারণ 2×2×2×2 = 16। কিন্তু যদি 18 আর 9 ঢুকিয়ে দাও তাহলে লালবাতি জ্বলবে। যদি প্রথম আর দ্বিতীয় সংখ্যা একই হয়, তাহলেও সবুজ বাতি জ্বলবে। ধরো, তুমি প্রথম সংখ্যা হিসেবে 256 ঢুকিয়ে দিলে। কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে, যাদের দ্বিতীয় সংখ্যা হিসেবে ঢুকিয়ে দিলে সবুজ বাতি জ্বলবে? ABC সমকোণী ত্রিভুজে AC অতিভুজ। D, AC-এর মধ্যবিন্দু। BD-এর বর্ধিতাংশের ওপর একটি বিন্দু ঊ নেওয়া হলো। E থেকে BC-এর ওপর অঙ্কিত লম্ব AC-কে F, BC-কে এ বিন্দুতে ছেদ করে। (ক) প্রমাণ করো যে, DEF সমবাহু হলে ত্রিভুজ ACB = 300। (খ) প্রমাণ করো যে ত্রিভুজ ACB = 300 হলে DEF সমবাহু। ABC ত্রিভুজে AB = 7, AC = 3, BC = 9। A-কে কেন্দ্র করে AC ব্যাসার্ধের বৃত্ত আঁকা হলো। এই বৃত্তের যে বিন্দুটি B বিন্দু থেকে সবচেয়ে দূরে আছে, সেটি B থেকে কত দূরে আছে? জাদুর মহলের কামরাগুলোর প্রতিটিতে ঢোকার জন্য ঠিক একটি করে দরজা রয়েছে। কামরাগুলো এমনভাবে সাজানো যেন একটি কামরা থেকে পরের যে কামরায় ঢোকা যায়, সেটির দৈর্ঘ্য আগের কামরার প্রস্থের সমান হয়; কিন্তু প্রস্থটি আগের কামরার প্রস্থের অর্ধেক হয় (ছবিটির মতো)। কোনো একটি দরজা কেবল একবারই ব্যবহার করা যায়। এখন জাদুর রাজপুত্র এই মহলে ঢুকে পড়েছে। তাকে মহল থেকে বের হতে হবে। প্রতিটি কামরা পার হতে তার ওই কামরার প্রস্থের সমান সময় লাগে। তাকে মহলের ভেতরে থাকা সবগুলো দরজা ব্যবহার করতে হবে। এক দরবেশের দোয়ায় সে চাইলে নিজের দেহের আকৃতি ইচ্ছামতো ছোট-বড় করতে পারে (যাতে অনেক ছোট ছোট ঘরেও সে যেতে পারে)। ওই মহলের দৈর্ঘ্য ও প্রস্থ—দুটোই 20 মিটার করে। রাজপুত্রের ওই মহল থেকে বের হতে কত সময় লাগবে? সর্বমোট কতগুলো ত্রিভুজ আছে, যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই পূর্ণ সংখ্যা এবং সবচেয়ে বড় বাহুটির দৈর্ঘ্য 10। এমন সমদ্বিবাহু ত্রিভুজের সংখ্যাও বের করো। বর্গ P Q R S এমনভাবে আঁকা হলো যেন P, Q বিন্দু ABC ত্রিভুজের BC বাহুর ওপর, R বিন্দু CA-এর ওপর I S বিন্দু AB-এর ওপর অবস্থান করে। A, B, C বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ R। AB = c, BC = a, CA = b হলে দেখাও যে হলে AS/SB = bc/2aR. একটা ধারার n তম পদ হলো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর ল.সা.গু.। ধারার পদগুলোর মধ্যে প্রথম 100 দিয়ে বিভাজ্য পদটি ধারার কততম পদ?হায়ার সেকেন্ডারি সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পরপর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পরপর পায়। রুপন্তি 25তম দিনে যে চিঠিটি পায় সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি? সুপারম্যান একটি হার্ডল দৌড়ে অংশ নিচ্ছে। মোট হার্ডলের সংখ্যা 12। সুপারম্যান একবারে যেকোনো সংখ্যক হার্ডল পাড়ি দিতে পারে। যেমন চাইলে সে প্রথম এক লাফে 7টি হার্ডল পাড়ি দেবে। তারপর আরেক লাফে 1টি হার্ডল এবং বাকিগুলো আরেকটি লাফে পাড়ি দিতে পারে। আবার চাইলে সুপারম্যান এক লাফেই সবগুলো হার্ডল পাড়ি দিয়ে দৌড় শেষ করতে পারে। মোট কতভাবে সুপারম্যান দৌড় শেষ করতে পারে? ABCDE পঞ্চভুজে ত্রিভুজ ABC, BCD, CDE, DEA এবং EAB-এর ক্ষেত্রফল সমান। AC এবং AD সরলরেখাদ্বয় BE-কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, BM = EN। অআআইইইঈঈঈঈউউউউউ... অনুক্রমটি বিবেচনা করো, যেখানে 11টি ঔ এর পরে 12টি অ, 13টি আ... এভাবে চলতে থাকে। অনুক্রমটির 2012তম বর্ণটি কী? ABC ত্রিভুজে AD এবং CF মধ্যমা এ বিন্দুতে পরস্পরকে ছেদ করে। P, AC-এর ওপর যেকোনো বিন্দু। P থেকে অঙ্কিত AD-এর সমান্তরাল রেখা BC-কে Q বিন্দুতে এবং CF-এর সমান্তরাল রেখা AB-কে R বিন্দুতে ছেদ করে। QR যদি AD এবং CF-কে যথাক্রমে M এবং N বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে ত্রিভুজ এ MN-এর ক্ষেত্রফল = (A)/8, যেখানে (A) = AD, CF, PQ, PR দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখাও যে যেকোনো মৌলিক সংখ্যা p জন্য হয় অসীম সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা a আছে অথবা একটিও নেই, যেন ap + 1, 6p দ্বারা নিঃশেষে বিভাজ্য। সেই মৌলিক সংখ্যাগুলোও বের করো, যাদের ক্ষেত্রে কোনো সমাধান নেই। ABC সূক্ষ্মকোণী ত্রিভুজেA= 600। দেখাও যে, B ও C বিন্দু হতে তাদের বিপরীত বাহুর ওপর আঁকা লম্বের ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয়, তাদের কোনো একটির সমদ্বিখণ্ডক ABC ত্রিভুজের পরিকেন্দ্রগামী। 2n + 1 সংখ্যক পয়সার টসের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বেশির ভাগ ক্ষেত্রে হেড আসে তাহলে একটি সিদ্ধান্ত, আর যদি টেল আসে তাহলে অপর সিদ্ধান্তটি নেওয়া হবে। শুরুতে সবগুলো পয়সারই হেড ও টেল পড়ার সম্ভাবনা ছিল সমান সমান। কিন্তু একজন বুদ্ধিমান গণিতবিদ n জোড়া পয়সাকে পরিবর্তন করে এমন n জোড়া পয়সা রেখে দিলেন, যেগুলোর কোনো একটি কয়েনে হেড ও টেল পড়ার সম্ভাবনা সমান নয়, তবে প্রতিটি জোড়ায় একটি পয়সায় হেড আসার সম্ভাবনা জোড়ার অন্য পয়সাটিতে টেল আসার সম্ভাবনার সমান। এই পরিবর্তনের কারণে কি কোনো একটি সিদ্ধান্তের প্রতি পক্ষপাতিত্ব সৃষ্টি হবে? যুক্তিসহকারে ব্যাখ্যা করো। ত্রিমিনো হলো তিনটি বর্গ দিয়ে তৈরি L আকৃতি। একটি 2k × 2k দাবাঘর নেওয়া হলো, যার একটি বর্গ নেই। প্রমাণ করো যে, বাকি বর্গগুলো দিয়ে ত্রিমিনো তৈরি করা সম্ভব।গণিত ইশকুল ডেস্ক