যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে

যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে
যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১২
প্রিয় শিক্ষার্থীরা, আজ রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
১। কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে H ঋণাত্মক?
ক. তাপহারী খ. তাপোৎপাদী
গ. প্রশমন ঘ. পানিযোজন
উত্তর: খ. তাপোৎপাদী
২। H-এর মান কোনটির ওপর নির্ভর করে না?
ক. বিক্রিয়ক পদার্থের অবস্থা খ. তাপমাত্রা
গ. চাপ ঘ. আপেক্ষিক তাপ
উত্তর: ঘ. আপেক্ষিক তাপ

৩। এক মোল কোন বস্তুকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তন হয় তাকে বলে—
ক. দহন তাপ খ. প্রশমন তাপ
গ. দ্রবণ তাপ ঘ. তাপহারী বিক্রিয়া
উত্তর: গ. দ্রবণ তাপ
4| ˆWwbGqj ˆmGj FYvñK cÉv¯¦ nGœQ@
ক. জিংক দণ্ড খ. কপার দণ্ড
গ. কার্বন দণ্ড ঘ. কপার সালফেট দ্রবণ
উত্তর: ক. জিংক দণ্ড
৫। লেকল্যান্স সেলে ঋণাত্মক প্রান্ত হচ্ছে—
ক. জিংক দণ্ড খ. কপার দণ্ড
গ. কার্বন দণ্ড ঘ. ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
উত্তর: ক. জিংক দণ্ড
৬। অক্সিজেন অণুতে দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত?
ক. 435 কিলোজুল খ. 464 কিলোজুল
গ. 498 কিলোজুল ঘ. 1560 কিলোজুল
উত্তর: গ. 498 কিলোজুল
৭। যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলে—
ক. তাপহারী বিক্রিয়া খ. তাপোৎপাদী বিক্রিয়া
গ. তাপরোধী বিক্রিয়া ঘ. দহন বিক্রিয়া
উত্তর: ক. তাপহারী বিক্রিয়া
৮। 1 কিলোগ্রাম পানির তাপমাত্রা I°C বাড়াতে যে পরিমাণ তাপ প্রদান করতে হয় তাকে কী বলা হয়?
ক. 1 ক্যালরি খ. 1 কিলোক্যালরি
গ. 1 জুল ঘ. 1 কিলোজুল
উত্তর: খ. 1 কিলোক্যালরি
অধ্যায়-১২
১। বক্সাইটের সংকেত কোনটি?
ক. Al2O3H2O খ. Al2O32H20
গ. Al2033H2O ঘ. Al2O3
উত্তর: খ. Al2O32H20
২। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বাণিজ্যিকভাবে কোন ধাতুকে নিষ্কাশন করা হয়?
ক. লেড খ. কপার গ. জিংক ঘ. অ্যালুমিনিয়াম
উত্তর: ঘ. অ্যালুমিনিয়াম
৩। জিংক নিষ্কাশনকালে কনডেনসারের মুখে কোনটি জ্বলতে থাকে?
ক. জিংক খ. কার্বন
গ. কার্বন মনোঅক্সাইড ঘ. কার্বন ডাইঅক্সাইড
উত্তর: গ. কার্বন মনোঅক্সাইড
৪। চিলির মরুভূমিতে সল্টপিটার নামে খনিজ হিসেবে সোডিয়ামের কোন যৌগ পাওয়া যায়?
ক. সোডিয়াম নাইট্রেট
খ. সোডিয়াম কার্বনেট
গ. সোডিয়াম ক্লোরাইড
ঘ. সোডিয়াম পাইরোবোরেট
উত্তর: ক. সোডিয়াম নাইট্রেট
৫। ক্রাইওলাইটের সংকেত কোনটি?
ক. Al2O3.nH2O খ. CaCO3
গ. Na2CO3 ঘ. Na3AlF6
উত্তর: ঘ. Na3AlF6
৬। Na3AlF6-এর গলনাঙ্ক কত?
ক. 2050°C খ. 1000°C গ. 900-950°C ঘ. 801°C
উত্তর: খ. 1000°C
৭। ক্যালামাইন কী?
ক. কপারের আকরিক খ. অ্যালুমিনিয়ামের আকরিক
গ. লোহার আকরিক ঘ. জিংকের আকরিক
উত্তর: ঘ. জিংকের আকরিক
৮। প্রোলং যন্ত্র কোন ধাতু নিষ্কাশনে ব্যবহূত হয়?
ক. Fe খ. Cu গ. Zn ঘ. Al.
উত্তর: গ. Zn.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা