যে মুঠোফোন জলে মিশে যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
born
born

পুরোনো মুঠোফোন অচল হয়ে গেলে কী করবেন? রিসাইকেল করার ব্যবস্থা না থাকলে ফেলে দিতে হবে নিশ্চয়। অধিকাংশ ক্ষেত্রে তা-ই করা হয়। তবে গবেষকেরা বলছেন, ভবিষ্যতে এমন স্মার্টফোন তৈরি করা হবে যার উপযোগিতা ফুরিয়ে গেলে বা মুঠোফোন পুরোনো হয়ে গেলে তা ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না। আত্ম-বিধ্বংসী এ মুঠোফোন শুধু পানিতে বিসর্জন দিলেই হবে। পানির সংস্পর্শে এলেই মুঠোফোন গলে মিলিয়ে যাবে যা পরিবেশের কোনো ক্ষতিও করবে না।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ইনফরমেশন উইক এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইলিনয়িস  বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আত্ম বিধ্বংসী স্মার্টফোন তৈরিতে গবেষণা করছেন।  এ বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক জন রজার্স জানিয়েছেন, তাঁরা ‘বর্ন টু ডাই’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছেন। এ প্রকল্পের অধীনে সহজে পানিতে মিশে যায় এমন প্রযুক্তির উপাদান তৈরিতে কাজ করছেন।

গবেষকেরা সম্প্রতি সিল্ক থেকে একটি চিপ তৈরি করেছেন যা সহজেই গরম পানিতে গলে যায়।