যেকোনো ছবিই টাচস্ক্রিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, প্রজেক্টর দিয়ে আপনি দেয়ালের ওপর কোনো ছবি প্রদর্শন করছেন। প্রশ্ন হচ্ছে, এসব ছবি কি হাতের আঙুল দিয়ে নাড়াচাড়া বা নিয়ন্ত্রণ করতে পারবেন? বিস্ময়কর খবরটি হলো, হ্যাঁ, এটিও এখন সম্ভব। ‘ইউবিআই’ নামে নতুন একটি সফটওয়্যার কাজটি করতে সক্ষম। সফটওয়্যারটি ভিডিও প্রজেক্টরের সঙ্গে কাজ করবে এবং সবকিছুই হয়ে যাবে টাচস্ক্রিন। যেকোনো প্রজেকশনের উপরিতল টাচস্ক্রিনে পরিণত হবে। এতে উইন্ডোজের সেন্সরের মতো একটি কাইনেক্ট থাকে, যার ফলে পিসির উইন্ডোজ ৮-এর মতো টাচস্ক্রিন-সুবিধা পাওয়া যাবে। যখনই কোনো ছবির কাঠামোর ওপর আঙুল নিবদ্ধ করা হবে কিংবা হাত দিয়ে স্পর্শ করা হবে, ইউবিআই সহজেই তা অনুকরণ করবে এবং কম্পিউটারের পর্দায় যেভাবে নাড়াচাড়া করা হয় সেভাবে নড়াচড়া করবে।

প্রজেকশনের জন্য এটি ৪৫ ইঞ্চি (১১৪ সেন্টিমিটার) পর্যন্ত ছবি ধারণ করতে পারবে। প্রতিটি কম্পিউটারের জন্য এই সফটওয়্যারের দাম হবে ১৪৯ ডলার। —গিজম্যাগ অবলম্বনে প্রদীপ সাহা