যেভাবে আইএমওর মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে একটি রুপা, দুটি ব্রোঞ্জ ও দুটি সম্মানজনক স্বীকৃতি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ গণিত দল। আইএমওর উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি বিশ্বব্যাপী গণিতের পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের একটি আদর্শ পদ্ধতি। গণিত ইশকুলের এই বিশেষ আয়োজনের সেই মূল্যায়ন পদ্ধতির প্রধান প্রধান দিক তুলে ধরেছেন মুনির হাসান২০০১প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় নিউরনে অনুরণন দিয়ে যাত্রা শুরু২০০২ঢাকায় প্রথম আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০০৩প্রথম জাতীয় গণিত অলিম্পিয়াড ও গণিত অলিম্পিয়াড কমিটির কার্যক্রম শুরু২০০৪ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অনুমতি। ২০০৫আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম অংশগ্রহণ২০০৯আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম পদক অর্জন‘ডু ইউ হ্যাভ এ প্রপোজাল?’‘ইয়েস। উই ডু। উই প্রপোজ সেভেন ফর অল অব আওয়ার কনটেস্ট্যান্ট। হোয়াট ডু ইউ থিংক?’......‘উই থিংক দ্য সেম। সো, উই আর ডান।’আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রতিযোগীদের ১ নম্বর সমস্যার নম্বর সমন্বয় করার সময় আর্জেন্টিনার মূল্যায়নকারীদের সঙ্গে এই ছিল আমাদের কথোপকথন! বাংলাদেশের সব প্রতিযোগীর জন্য ৭-এ ৭ নম্বর চাওয়া মাত্রই তা অনুমোদিত হয়ে যায়। তবে, আর কোনো সমস্যার সমন্বয় এত সোজা ছিল না!আইএমওর খাতা দেখার সঙ্গে আমাদের দেশের পরীক্ষার খাতা দেখার বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীর উত্তরপত্র ফটোকপি করা হয়। এরপর মূল উত্তরপত্রটি নিজ নিজ দেশের দলনেতা ও ফটোকপি আয়োজক দেশের মূল্যায়নকারীদের কাছে দেওয়া হয়। প্রায় শতাধিক দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ১৪ ভাষার উত্তরপত্র মূল্যায়ন করেন স্ব স্ব দেশের দলনেতা ও উপনেতারা। কাজেই নম্বর দেওয়ার ক্ষেত্রে সবাই যেন একই নিয়ম মেনে চলেন, সেটা নিশ্চিত করতে হয় আগে। পরীক্ষার আগে বিচারকদের সভায় এ বিষয়টি ঠিক করা হয়। তাঁরা একমত হয়ে প্রতিটি সমস্যার সমাধানের বিভিন্ন ধাপের জন্য কত নম্বর দেওয়া হবে তার একটি কাঠামো ঠিক করেন। একে বলা হয় মার্কিং স্কিম। প্রতিটি পূর্ণাঙ্গ সমাধানের জন্য ৭ নম্বর। সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে কোনো যৌক্তিক অনুসিদ্ধান্ত থাকলে, সেটির জন্যও নম্বর ঠিক থাকে। যেমন এবারের ৪ নম্বর সমস্যাটি। এটি ছিল ফ্যাংশনাল সমীকরণের একটি সমস্যা, যার চারটি সমাধান রয়েছে। পূর্ণাঙ্গ নম্বর পেতে হলে সবকটি সমাধান বের করতে হয়েছে এবং প্রতিটি সমাধানই যে সঠিক, তা যাচাই করতে হয়েছে। এর ব্যত্যয় হলে নম্বর কাটা যাবে।অন্যদিকে, জ্যামিতির সমস্যাগুলোর ক্ষেত্রে যুক্তি ও যৌক্তিক কাঠামোটি গুরুত্বপূর্ণ, জ্যামিতিক চিত্র নয়। বাংলাদেশের শিক্ষার্থী ধনঞ্জয় বিশ্বাস ৫ নম্বর সমস্যা সমাধানের জন্য যে জ্যামিতিক চিত্রটি খাতায় এঁকেছিল, সেটি যথাযথ ছিল না। কিন্তু, তার যুক্তিগুলো ঠিক এবং ধাপগুলো যথাযথ ছিল। বাংলাদেশের দলনেতা মাহবুব মজুমদার এবং আর্জেন্টিনার মূল্যায়নকারীরা কিন্তু ধনঞ্জয়ের চিত্রটি দেখেননি! সমন্বয়ের সময় আমি দেখলাম আর্জেন্টিনার মূল্যায়নকারীরা ধনঞ্জয়ের যুক্তিগুলো থেকে জ্যামিতিক চিত্র নতুন করে এঁকে রেখেছেন এবং তা দিয়ে যাচাই করেছেন। ধনঞ্জয়কে ৭-এ ৭ দেওয়া হয়! অথচ আমাদের দেশে এখনো জ্যামিতিক সমস্যা সমাধানে জ্যামিতিক চিত্রকে মুখ্য ধরা হয়। এমনকি পরীক্ষার খাতায় পাতা উল্টানো হলে শিক্ষার্থীকে খাতার বাম দিকে নতুন করে আবার ছবি আঁকতে হয়!আমাদের দেশে আরও একটি বিষয় গণিতের উত্তরপত্র মূল্যায়নে জোর দেওয়া হয়, যার কিনা গাণিতিক কোনো ভিত্তি নেই! যেমন কোনো সমস্যা সমাধানের পর প্রমাণিত বা উত্তর কথাটি লিখে দেওয়া। কী কী করা হচ্ছে তার বর্ণনা লেখা ইত্যাদি। আমি দেখেছি সমীকরণ সমাধানের সময় পক্ষান্তর করে কথাটি লেখা না হলে ১ নম্বর কেটে দিতে! এমনকি ‘বা’ কিংবা ‘কমা’ না দেওয়ার জন্যও পরীক্ষার্থীর নম্বর কাটা হয়। বিশ্ব গণিতের সবচেয়ে মর্যাদার আসরে এই ব্যাপারগুলো মোটেই বিবেচনা করা হয় না। সেখানে দেখা হয় শিক্ষার্থী গাণিতিক যুক্তিগুলো যথাযথভাব তুলে ধরতে পেরেছে কি না। শুধু তা-ই নয়, সে কোন নিয়মে সমাধান করেছে, তাও মোটেই বিবেচনা করা হয় না। কারণ, শতাধিক দেশের খুদে গণিতবিদেরা তাদের নিজস্ব নিয়মেই সমস্যার সমাধান করতে পারে। কোনো কোনো সমস্যা তাই শতাধিক ভিন্ন নিয়মে সমাধান হয়ে থাকে।আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আংশিক সমাধানের সম্পূর্ণতা খুঁজে বেড়ানো। কোনো শিক্ষার্থী যদি খাতায় সামান্য কিছু প্রচেষ্টা নিয়ে থাকে, তাহলে দেখা হয় তার প্রচেষ্টা কোনো যৌক্তিক সমাধানের দিকে যাচ্ছে কি না। আমাদের ধনঞ্জয়ের ২ নম্বর সমস্যা সমাধানে আমরা এমন একটা বিষয় দেখতে পেলাম। ধনঞ্জয় নিজে কিংবা আমাদের দলনেতা মাহবুব মজুমদার তার আংশিক সমাধানটি একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে পেরেছে কি না এ নিয়ে যথেষ্ট সন্দিহান ছিল। কিন্তু, সমন্বয়ের সময় আমরা দেখলাম, আর্জেন্টিনার গণিতবিদেরা ধনঞ্জয়ের ওই শুরু করা সমাধান প্রচেষ্টা থেকে পূর্ণাঙ্গ সমাধানে পৌঁছাতে পেরেছে। তারাই প্রথম ধনঞ্জয়কে ২ নম্বর সমস্যার সমাধানের জন্য ৪ নম্বর দেওয়ার প্রস্তাব করে! বাংলাদেশের কোনো পরীক্ষায় এমনটি করা হবে, তা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না।আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে নম্বর দেওয়ার এই পদ্ধতি মূলত শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার যথাযথ স্বীকৃতি, গাণিতিক সমস্যা সমাধানে কৌশলী ও উদ্ভাবনী হওয়ার উৎসাহ প্রদান।বর্তমানে বিশ্বে একাধিক মেধায় অলিম্পিয়াড থাকলেও গণিত অলিম্পিয়াডের ভিন্ন মাত্রাটির সঙ্গেও এর একটি সংযুক্তি রয়েছে। গণিত অলিম্পিয়াডে যে ছয়টি সমস্যার সমাধান করতে দেওয়া হয়, তার সবগুলো হয় নতুন। সারা বিশ্বের কোনো বই, ওয়েবসাইট কিংবা পরীক্ষায় এর আগে এই সমস্যা দেওয়া হয়নি। জ্যামিতি, নম্বরতত্ত্ব, বীজগণিত ও কম্বিনেটরিক্সের এই সমস্যাগুলো থাকে একেবারেই নতুন। অন্যান্য তত্ত্বীয় অলিম্পিয়াডের সঙ্গে গণিত অলিম্পিয়াডের এখানেই একটি মৌলিক পার্থক্য। যেহেতু সমস্যাগুলো নতুন, তাই তার সমাধানেও নিত্যনতুন পদ্ধতি প্রয়োগের সম্ভাবনাও বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নতুন পদ্ধতিগুলো পরীক্ষার্থীরা উদ্ভাবন করেন পরীক্ষার কক্ষে, সীমিত সময়ের মধ্যে!বিশ্বব্যাপী গণিতের কারিকুলাম এখন ‘প্রবলেম সলভিং’-এর কেন্দ্রিক। গণিত যত না একটি বিষয় হিসেবে বিবেচিত, তার চেয়ে বেশি এটি এখন সমস্যা সমাধানের হাতিয়ার। বিজ্ঞানের জটিল প্রপঞ্চ ব্যাখ্যা করার ক্ষেত্রে গাণিতিক মডেল ও তার প্রয়োগ এখন সর্বব্যাপী। বিজ্ঞানের দক্ষতার জন্য এখন গণিতের দক্ষতা আবশ্যক। ফলে বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য গণিতেই জোর দিতে হবে বেশি।আইএমওতে আমাদের শিক্ষার্থীদের খাতা দেখার সময় এবার প্রয়াত গৌরাঙ্গ দেব রায় স্যারের কথা আমার খুবই মনে পড়েছে। দেশে গণিত অলিম্পিয়াড কার্যক্রম শুরু করার সময় তিনি আইএমও সমস্যার সমাধান আমাদের শিক্ষার্থীদের জন্য ‘খুবই কঠিন ও দুরূহ’ হবে বলে মনে করতেন। স্যারকে আমি শুধু বলতাম, পারবে। অন্যরা যদি পারে, তাহলে আমাদের শিক্ষার্থীরাও পারবে। আমাদের কাজ হবে তাদের হাতে হাতিয়ার তুলে দেওয়া। আট বছর ধরে আমাদের কোচ মাহবুব মজুমদারের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী নিরলসভাবে আমাদের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য তৈরি করছে। তারা বই লিখছে, ক্যাম্প চালাচ্ছে, সংখ্যা ভ্রমণ করছে। নতুন প্রজন্মও তৈরি হচ্ছে যুক্তি আর গণিতের ভিত্তিতে।ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবকে কেন্দ্রে রেখে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য আমাদের শিক্ষার্থীদের এই উদ্যম, উৎসাহ এবং গাণিতিক যুক্তি একসময় হয়ে উঠবে আমাদের সমাজকে বদলে দেওয়ার মূল হাতিয়ার। জয়তু গণিত। জয়তু গণিত অলিম্পিয়াড।পরীক্ষা পদ্ধতি আইএমওতে প্রতিদিন তিনটি করে দুই দিনে মোট ছয়টি সমস্যা দেওয়া হয়। সময় দেওয়া হয় প্রতিদিন সাড়ে চার ঘণ্টা করে। প্রতিটি সমস্যা সাত নম্বর করে মোট ৪২ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।