যেভাবে পাচার হয়ে যাওয়া বল ধরে ফেললেন সৌম্য সরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের কৌশল আর ধূর্ততায় পিচ-ব্যাংক থেকে বল সোজা সীমানা পেরিয়ে বেরিয়ে যাচ্ছে সৌম্য সরকারকে ফাঁকি দিয়ে।

কিন্তু মনে রাখতে হবে, সৌম্য সরকার ঘুমিয়ে ছিলেন না। গ্যালারির দর্শক, সমর্থক আর সেলফিস সেলফি নিয়ে ব্যস্তও ছিলেন না। তাই তিনি প্রবল পরাক্রমে লাফ দিলেন পাচার হয়ে যাওয়া বলটাকে ধরতে!

কিন্তু পাচার হয়ে যাওয়া কোনো কিছুই সহজে হাতে আসতে চায় না। সরকার নিজেও সীমানা পেরিয়ে গেলেন। আর দারুণ বুদ্ধিমত্তায় পাচার হয়ে যাওয়া বলকে পাঠিয়ে দিলেন নিজেদের সীমানার ভেতর।

এবার নিজের সীমানার ভেতর এসে সদ্য পাচার হয়ে যাওয়া বলটাকে তালুবন্দী করে আউট হয়ে যাওয়ার শাস্তি দিলেন কৌশলী ও ধূর্ত ব্যাটসম্যানকে।