যেভাবে সমাবেশ করা যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো কী করবে? ভেবে দেখেছেরস+আলো।

লেখা: শাহরিয়ার মুক্তার আঁকা: শিখা

রাজনৈতিক দল কবিতা পাঠের নাম করে রাজনৈতিক সভা করতে পারে। পুলিশ এসে দেখবে সমাবেশ নয়, সাহিত্যের বাম্পার ফলন হচ্ছে। সাহিত্যের প্রতি ‘হোয়াট ইজ লাভ’ দেখে সংস্কৃতি মন্ত্রণালয়ের চোখে জল চলে আসবে।

আঁকা: শিখা
আঁকা: শিখা

বিদেহী আত্মা-ক্লান্ত/আমি সেই দিন হব শান্ত/যবে ঢাকার বুকে সভা-সমাবেশ/শিকলের কড়া পরিবে না...

ভাই, কবিতা-টবিতা ভাল্লাগে না।

DJ হইলে শরীলে জোশ পাইতাম। ইয়ো ইয়ো...

পল্টন আর শাপলা চত্বরকে পৃথিবীর সপ্তাশ্চর্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এরপর পর্যটক সেজে বিনা বাধায় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এসব আশ্চর্যজনক (!) স্থানে জড়ো হতে পারবেন।

আঁকা: শিখা
আঁকা: শিখা

আহা। কত্ত সুন্দর ফুল! ফুলের গন্ধে ঘুম আসে না, সবাই জেগে রই...

হ, ওই শাপলা ফুলের গন্ধ। ফুলটারে আজকে আরও বড় বড় লাগতাছে। নিশ্চিত, কালকে কেউ গোড়ায় পানি দিছে।

রাজনৈতিক দল চাইলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পথনাটকের আয়োজন করতে পারে। নাটকের সংলাপের মাধ্যমে নেতারা তাঁদের বক্তব্য কর্মীদের শুনিয়ে দিতে পারবেন।

ঢাকার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে তাকে আশা দেবে, কে দেবে ভরসা।

দুর্যোগের মধ্যে আশা-ভরসা দিয়া কী হইব? শুকনা খাবার, ঢেউটিন, চাল-ডাল দিব কিনা কন?