যেমন পেশা তেমন বিয়ের কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজনীতিবিদের ছেলের বিয়ের কার্ড
সংগ্রামী সুধী,
বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। আসছে আগামী ১৮ জানুয়ারি, রোজ সোমবার সন্ধ্যা সাত ঘটিকায় আপনাদের অত্যন্ত সুপরিচিত, বলিষ্ঠ কণ্ঠস্বর, দেশপ্রেমী, জনগণের বন্ধু আমার কনিষ্ঠ পুত্র এম এ এস ওয়াই বিপ্লবের শুভবিবাহ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী কামরুল হোসেন। সহসভাপতি হিসেবে থাকবেন ঘটক নান্টু নাইম।
উক্ত বিয়ের অনুষ্ঠানে আপনাদের সংগ্রামী উপস্থিতি ও নবনির্বাচিত দম্পতির জন্য আশীর্বাদ কামনা করছি।
শুভেচ্ছান্তে
এম এ এস ওয়াই চৌধুরী

.
.

আইনজীবীর মেয়ের বিয়ের কার্ড
ইয়োর অনার,
কোনো অবজেকশন নেই, আছে শুধু শুভেচ্ছা। আসছে আগামী ১৮ জানুয়ারি, রোজ সোমবার সন্ধ্যা সাত ঘটিকায় আমার মক্কেল ওরফে আমার একমাত্র কন্যা জাহানারা খানম ও কুমিল্লা নিবাসী এলএলবি হাসানের শুভবিবাহ অনুষ্ঠিত হবে। আমার জানামতে মক্কেলদ্বয় সম্পূর্ণরূপে বিবাহযোগ্য এবং তাদের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ নেই।
উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে নববিবাহিত মক্কেলদের জন্য বেকসুর আশীর্বাদ কামনা করছি। ডিশমিশ।
শুভেচ্ছান্তে
বি এল রায়

.
.

রসায়নবিদের মেয়ের বিয়ের কার্ড
সুধী,
বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ১৮ জানুয়ারি, রোজ সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আমার কন্যা ক্লোরিন আখতারের সঙ্গে ঢাকা নিবাসী মিস্টার সোডিয়ামের ইলেকট্রন আদান-প্রদান বিক্রিয়া হতে যাচ্ছে। উক্ত বিক্রিয়া অনুষ্ঠানে প্রভাবক H2O হিসেবে আপনার উপস্থিতি কামনা করছি।
শুভেচ্ছান্তে
মিস্টার ও মিসেস ফানেল হাসান

ডাক্তারের ছেলের বিয়ের কার্ড

.
.