যেসব ইমোজির ব্যবহারে প্রায়ই ভুল হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিব্যক্তি প্রকাশের একধরনের প্রতীক বা ইমোজির ব্যবহার সেই ১৯৯৯ সাল থেকেই। ২০১২ সালে আইওএস ৬ অপারেটিং সিস্টেম প্রকাশের পর আইফোনের ভার্চ্যুয়াল কি-বোর্ডে ইমোজি যোগ করা হয়। তখন থেকেই এর ব্যবহার বাড়তে থাকে। সব ধরনের অভিব্যক্তি ফুটিয়ে তোলার প্রতীক বানানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত। যোগ হচ্ছে নতুন নতুন ইমোজি। এতে একটা সমস্যা হয়েছে, আর তা হলো কাছাকাছি অনেক ধরনের ইমোজির ব্যবহারের সঙ্গে এর উদ্দেশ্য গুলিয়ে ফেলছেন ব্যবহারকারীরা। প্রায়ই ভুল করতে দেখা যায়, এমন কিছু ইমোজির কথা থাকছে এখানে। সূত্র: বিজনেস ইনসাইডার

মানুষ প্রায়ই এই ইমোজি দিয়ে কান্না বোঝান। কিন্তু এর অর্থ আপনি কোনো বিপদ থেকে রক্ষা পেলেও খুব একটা সন্তুষ্ট নন।

কোনো উপহার বা উপহারের সঙ্গে কার্ড বোঝানোর জন্য এই ইমোজি ব্যবহার করা যাবে না। এটি দিয়ে বুকমার্ক বোঝায়।

না, এই ইমোজি দিয়ে প্রার্থনা বোঝায় না। কোনো কিছু উদ্যাপনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে।

কুৎসিত চেহারা বোঝাতে ব্যবহারকারীরা প্রায়ই এই ইমোজি দিয়ে থাকেন। তবে এর অর্থ আপনি বিরক্ত বা অতিষ্ঠ।

মুখবিহীন এই ইমোজি দিয়ে নীরবতা প্রকাশ করে। তবে দ্বিধা বা উদ্বেগ প্রকাশের জন্য ব্যবহার করা উচিত নয়।

দেখতে আগুনের মতো হলেও আসলে কিন্তু তা নয়। এটি মূলত নেম ব্যাজ।